ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২৫০ হয়েছে এবং হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে

আকাশ জাতীয় ডেস্ক :

এডিস মশাবাহী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫০ জনে। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে হাসপাতালে ভর্তি রোগী মোট বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৯১৯ জনে।

আজ সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, নতুন মারা যাওয়া তিনজনই ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা। আর নতুন করে হাসপাতালে ভর্তি ১০৩৯ জনের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার রয়েছেন ৩৯২ জন। এছাড়া ঢাকা বিভাগে ২১১ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৯ জন, বরিশাল বিভাগে ৭৭ জন, খুলনা বিভাগে ১০১ জন, ময়মনসিংহ বিভাগে ৩১ জন, রাজশাহী বিভাগে ৫১ জন, রংপুর বিভাগে ২৪ জন এবং সিলেট বিভাগে ৩ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫০ হাজার ৯১৯ জন ডেঙ্গু রোগী। যাদের মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮০ শতাংশ নারী। এছাড়া এখন পর্যন্ত মৃত ২৫০ জনের মধ্যে ৫৩ দশমিক ২০ শতাংশ নারী এবং ৪৬ দশমিক ৮০ শতাংশ পুরুষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিলার নিয়োগে লাখ লাখ টাকা বাণিজ্যের অভিযোগ আমির হামজার

এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২৫০ হয়েছে এবং হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে

আপডেট সময় ০৯:৩৯:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪