ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাবরকে ফর্মে ফেরার পরামর্শ দিলেন শেবাগ

আকাশ স্পোর্টস ডেস্ক :

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় পার করছেন বাবর আজম। দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে প্রথম টেস্টের পর দল থেকে বাদও পড়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। হয়তো মনোবলে ঘাটতির কারণে তিনি রানের জন্য সংগ্রাম করছেন বলে মনে হচ্ছে ভিরেন্দার শেবাগের। আত্মবিশ্বাস বাড়াতে তাকে ঘরোয়া ক্রিকেটে খেলার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক ওপেনার।

টেস্টে সবশেষ ১৮ ইনিংসে একবারও পঞ্চাশ ছুঁতে পারেননি বাবর। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে দুই ইনিংসে তিনি করেন ৩০ ও ৫ রান। তারপরই শেষ দুই টেস্টের দলে জায়গা হারান তিনি। পাকিস্তানের নির্বাচকরা যদিও দাবি করেন, ‘বিশ্রাম’ দেওয়া হয়েছে তাকে।

সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলে আলাপচারিতায় শনিবার শেবাগ বলেন, কঠিন এই সময়ে মানসিকভাবে দৃঢ় থাকতে হবে বাবরকে। ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যান দ্রুত ঘুরে দাঁড়াবেন বলেও বিশ্বাস শেবাগের।

“বাবর আজমের এখন ঘরোয়া ক্রিকেটে খেলা উচিত। ফিটনেস নিয়ে কাজ করা, পরিবারের সঙ্গে কিছু সময় কাটানো, তারপর শারীরিকভাবে ফিট ও মানসিকভাবে শক্তিশালী খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা উচিত তার।”

“বাবরের কাছ থেকে প্রত্যাশা কমে যাওয়ায় এবং অধিনায়কত্ব থেকে তার পদত্যাগের কারণে মনে হচ্ছে টেকনিক্যাল দিকের চেয়ে মানসিকভাবে বেশি প্রভাবিত হয়েছে সে। তাকে মানসিকভাবে শক্ত থাকতে হবে। সে প্রতিভাবান খেলোয়াড় এবং তার মতো খেলোয়াড়রা দ্রুত ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রাখে।”

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাবরকে ফর্মে ফেরার পরামর্শ দিলেন শেবাগ

আপডেট সময় ০৬:৩৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪