ঢাকা ১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাকিবকে বিদায় দিতে না পারা ‘দুর্ভাগ্যজনক’ : শান্ত

আকাশ স্পোর্টস ডেস্ক :

সব ঠিক থাকলে আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামতেন সাকিব আল হাসান। তবে সেটি এখন হচ্ছে না। শেষ পর্যন্ত তাকে ছাড়ায় আগামীকাল মাঠে নামতে হচ্ছে নাজমুল হোসেন শান্তর দলকে।

নিরাপত্তাজনিত কারণে দেশে আসতে পারছেন না সাকিব। যা নিয়ে আক্ষেপ ঝরে পড়েছে অধিনায়ক শান্তর কণ্ঠে। সাকিবের না থাকাকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন তিনি।

দেশের মাটিতে সাকিবকে বিদায় না নিতে পারা নিয়ে শান্ত বলেন, ‘এটা আসলে দুর্ভাগ্যজনক। হওয়া উচিত ছিল। কিন্তু আমরা সবাই জানি কেন হয়নি। এটা নিয়ে আসলে টেস্টের আগের দিন কথা বেশি বাড়াতে চাই না। আমি চাই প্রতিটা খেলোয়াড় খেলায় ফোকাস করুক।’

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য হওয়া সাকিবের নামে হত্যা মামলা হয়। সে সময় তার পাশে দাঁড়িয়েছিলেন সতীর্থ ক্রিকেটাররা। তবে এবার সেই অর্থে কোনো ক্রিকেটারকেই দেখা যায়নি ফেসবুকে সাকিবকে নিয়ে সরব হতে।

এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে টাইগার অধিনায়ক শান্ত বলেন, ‘এরকম কোনো কিছুই না। আমি যেটা একটু আগে বললাম আগামীকালকে একটা টেস্ট ম্যাচ শুরু হবে। আমরা সবাই জানি যে হ্যাঁ, উনি যদি এখান থেকে শেষ করতে পারতো, খুবই ভালো হতো। ফোকাসটা পরবর্তীতে সেই জায়গায় আনা হয়েছে কীভাবে আমরা টেস্ট ম্যাচটা জিততে পারি।’

আরও যোগ করেন, ‘এখন যত কথা বলব, এখান থেকে কোনো কিছু পাওয়ার সম্ভাবনা খুব কম। কারণ আমরা সবাই জানি কেন উনি আসতে পারছেন না। এখন বর্তমান সময়ে যে অবস্থা, ফেসবুকে একটা করে স্ট্যাটাস দিলে সবকিছু সমাধান হয়ে যায়, চিন্তা করছি প্রতিদিন একটা করে আমিও স্ট্যাটাস দেব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাকিবকে বিদায় দিতে না পারা ‘দুর্ভাগ্যজনক’ : শান্ত

আপডেট সময় ০২:৫২:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪