ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আবারও বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিলেন মুশতাক

আকাশ স্পোর্টস ডেস্ক :

পাকিস্তান সিরিজের পর ভারত সফরে বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন না স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। তবে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে আবার বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।

গতকাল শুক্রবার রাতে বাংলাদেশে এসেছেন তিনি। শনিবার দলের অনুশীলনেও দেখা গেছে তাকে। এবার মুশতাককে অবশ্য কাজ করতে হবে নতুন হেড কোচের তত্ত্বাবধানে। এই সিরিজের আগেই চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করে ফিল সিমন্সকে নিয়োগ দিয়েছে বিসিবি।

সকাল থেকে মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদদের সঙ্গে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে তাকে। টাইগার কোচ ফিল সিমন্সের সঙ্গেও বেশ কিছু সময় কাটিয়েছেন মুশতাক আহমেদ। হয়তো আগামী পরশু থেকে শুরু হতে যাওয়া মিরপুর টেস্টের রণকৌশল নিয়েই দু’জনের আলোচনা।

আগামী ২১ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ২৯ অক্টোবর দ্বিতীয় ও শেষ টেস্টে চট্টগ্রামে মাঠে নামবে দুই দল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

আবারও বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিলেন মুশতাক

আপডেট সময় ০২:০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪