ঢাকা ১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘পুরোনো সংবিধানের কথা বললে হাসিনাকেই প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন দলীয় হবে কি না, সিদ্ধান্ত সংসদে: ইসি আনোয়ারুল ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ে ইসরাইলের হামলা খামেনি হত্যার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ, ইসরাইলি পতাকায় আগুন বাংলাদেশের জনগণের খাদ্য জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র’ ইসরায়েলকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি হিজবুল্লাহর ১০ মার্চ কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে উদ্যোক্তাদের বিশেষ ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন শিক্ষার্থীসহ যারা, জানালেন মন্ত্রী

সর্বকালের সকল রেকর্ড ভাঙল দুবাইয়ের স্বর্ণের দাম

আকাশ জাতীয় ডেস্ক :

বিশ্বজুড়ে বেড়েই চলেছে বহুমূল্যবান ধাতু স্বর্ণের দাম। এবার আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বাজার সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে স্বর্ণের দামের সর্বকালের সব রেকর্ড ভেঙে গেছে।

দুবাই জুয়েলারি গ্রুপের সূত্রের বরাতে এক প্রতিবেদনে  জানিয়েছে, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বাজার খোলার সময় ২৪ ক্যারেট স্বর্ণের দাম গ্রামপ্রতি ৩২৪.২৫ দিরহামে উঠে গেছে, যা বুধবার বাজার বন্ধের সময় ছিল ৩২৩.৭৫ দিরহাম। ২২ ক্যারেট স্বর্ণের দাম গ্রামপ্রতি ৩০০.২৫ দিরহামে খোলার সময় ০.৫০ দিরহাম বেড়ে যায়।

একইভাবে ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম গ্রামপ্রতি বেড়ে যথাক্রমে হয়ে যায় ২৯০.৭৫ ও ২৪৯.২৫ দিরহাম।
বিশ্ববাজারে স্বর্ণের দাম ছিল প্রতি আউন্স ২৬৭৮.৫৮ ডলার, যা সকাল ৯টা ১০ মিনিটে (সংযুক্ত আরব আমিরাতের সময়) ০.১৭ শতাংশ বৃদ্ধি পায়।

পেপারস্টোনের গবেষণা কৌশলবিদ ডিলিন উ বলেন, স্বর্ণে বিনিয়োগকারীরা শক্তি অর্জন করছে। অধিকাংশ জি-১০ মুদ্রায় স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এটি মার্কিন ডলারের বিপরীতে ঐতিহাসিক উত্থানের ঠিক নিচের ধাপে রয়েছে। এই বৃদ্ধিটি শুধুমাত্র মুদ্রার গতিশীলতার পরিবর্তে প্রকৃত স্বর্ণের চাহিদাকে প্রতিফলিত করে। আমি মনে করি ২৭০০ ডলার স্তর অক্টোবরের শেষের আগে অর্জন করা সম্ভব।

মূলত, মার্কিন অর্থনীতির অনিশ্চিত পরিস্থিতি স্বর্ণের দাম বাড়িয়ে তুলছে। প্রাথমিক বেকারত্বের দাবিগুলো প্রত্যাশার চেয়ে বেশি এবং ফেডারেল রিজার্ভের গভর্নর ক্রিস্টোফার ওয়ালার সতর্ক করেছেন যে, হারিকেন ও ধর্মঘটগুলো অক্টোবরের কৃষি-বহির্ভূত বেতন প্রায় এক লাখ কমাতে পারে। ভবিষ্যতে ফেডের সুদের হার বৃদ্ধিতে ভুল হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সর্বকালের সকল রেকর্ড ভাঙল দুবাইয়ের স্বর্ণের দাম

আপডেট সময় ০৩:৫৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪