ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

যার কাছে জায়গা হারিয়েছেন, তাকেই প্রশংসায় ভাসালেন বাবর

আকাশ স্পোর্টস ডেস্ক :

তরুণ কামরান গোলামের কাছে টেস্ট দলে জায়গা খুইয়েছেন বাবর আজম। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসেই চার নম্বরে ব্যাট করেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। দ্বিতীয় টেস্টে সে চার নম্বরে নেমে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকালেন কামরান।

অনুজের এমন কীর্তিতে উচ্ছ্বসিত বাবর। দল থেকে বাদ পড়লেও কামরানের জন্য একরাশ ভালোবাসা জানিয়েছেন তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতে কামরানের সেঞ্চুরি উদযাপনের ছবি দিয়ে বাবর লিখেছেন ‘ভালো খেলেছ, কামরান।’

কামরানের ১১৮ রানের দারুণ সেঞ্চুরি আর সাইম আইয়ুবের ৭৭ রানের ইনিংস দুটিতে চড়ে মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩৬৬ রান তোলে পাকিস্তান।

জবাব দিতে নেমে দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডে রান ৬ উইকেটে ২৩৯। এখনো পাকিস্তানের চেয়ে ১২৭ রানে পিছিয়ে তারা।

এই টেস্ট দিয়ে দলে ঢুকেই চমক দেখাচ্ছেন স্পিনার সাজিদ খান। ৮৬ রানে ৪ উইকেট শিকার করে ইংলিশদের ব্যাকফুটে ঠেলে দেওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

এর আগে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে ইনিংস ব্যবধানে হেরে যায় পাকিস্তান। সে হারের ধাক্কা সামাল দিতে বাবর-শাহিনসহ দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে ‘বিশ্রামে’ পাঠায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

যার কাছে জায়গা হারিয়েছেন, তাকেই প্রশংসায় ভাসালেন বাবর

আপডেট সময় ০৮:১২:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪