ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ছেচল্লিশেও অস্ট্রেলিয়া দলে ফেরার স্বপ্ন ছাড়েননি হগ

আকাশ স্পোর্টস ডেস্ক:
৪৬ বছর বয়সেও ক্রিকেটকে বিদায় জানাতে নারাজ অস্ট্রেলিয়ার তারকা স্পিনার ব্র্যাড হগ। অস্ট্রেলিয়ার ২০০৩ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য তিনি। ধারাভাষ্য দেওয়ার জন্য বর্তমানে ভারতে আছেন তিনি। তবে ধারাভাষ্য দেওয়ার পাশাপাশি তিনি যে খেলা চালিয়ে যাবেন তা ফের এক বার মনে করিয়ে দেন হগ।
পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার এই বোলার বলেন, ‘বয়স নিয়ে আমি একেবারেই চিন্তিত নই। ওয়ের্স্টান অস্ট্রেলিয়ার হয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেটে ফেরার চেষ্টা চালাচ্ছি। আমার মনে হয় না আমি কখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করব। কারণ, দেশের হয়ে খেলা আমার কাছে খুবই গর্বের। আমি যদি ভাল পারফর্ম করতে পারি তা হলে কখনওই অবসর ঘোষণা করব না।’
২০১৪ সালে ৪৪ বছর বয়সে শেষ বার অস্ট্রেলিয়ার জার্সি গায়ে মাঠে নেমেছিলেন হগ। তবে তিনি এখনও মনে করেন, তাঁর মধ্যে ক্রিকেটের সর্বোচ্চস্তরে পারফর্ম করার ক্ষমতা আছে। তিনি বলেন, ‘আমি যদি ফের একবার অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করার সুযোগ পাই তা হলে নিশ্চয়ই সেই সুযোগ গ্রহণ করব। কারণ, আমি জানি একবার খেলা বন্ধ করে দিলে আর মাঠে ফেরা সম্ভব হবে না।’
তিন বছরের মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে খেলার সুযোগ না পেলেও বিগ ব্যাশ লিগে এখনও হগ নিয়মিত ক্রিকেট খেলেন। ২০১৬ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়েও খেলেছিলেন তিনি।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, আহত ৩৬

ছেচল্লিশেও অস্ট্রেলিয়া দলে ফেরার স্বপ্ন ছাড়েননি হগ

আপডেট সময় ০৩:২৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭