ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

“দুষ্কৃতিকারীদের অপচেষ্টা সফল হবে না: র‍্যাব মহাপরিচালক”

আকাশ জাতীয় ডেস্ক :

র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, আশা করি, শান্তিপূর্ণভাবেই পূজা পার করব। কুচক্রী মহল কোনোভাবেই আমাদের সঙ্গে পারবে না। তাদের হীন প্রচেষ্টা ব্যর্থ হবে।

আজ শুক্রবার বিকালে নারায়ণগঞ্জে আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। এর আগে শহরের মিশনপাড়ায় রামকৃষ্ণ মিশনে পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

র‍্যাব ডিজি বলেন, আমাদের একটি অসাম্প্রদায়িক ঐতিহাসিক চরিত্র রয়েছে। আমরা যেন একইভাবে ভবিষ্যতেও সব সম্প্রদায়ের মানুষ মিলে শান্তিপূর্ণভাবে নিজেদের উৎসব পালন করতে পারি, সেই প্রত্যাশাই করি।

তিনি বলেন, এবারের পূজায় র‍্যাবসহ সব বাহিনী এমনকি সশস্ত্র বাহিনীও মাঠে আছে। পূজা উৎসবমুখর করতে এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, তা নিশ্চিত করতে কাজ করে যাবো।

এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার, র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, র‌্যাব-১১ এর সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর অনাবিল ইমাম, নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তরিকুল ইসলাম, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও ব্যবসায়ী প্রবীর কুমার সাহা প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

“দুষ্কৃতিকারীদের অপচেষ্টা সফল হবে না: র‍্যাব মহাপরিচালক”

আপডেট সময় ১০:১২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪