ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

দেশের ফুটবল দাঁড়ানোর আগে আমি যেন শুয়ে না পড়ি: ব্যারিস্টার সুমন

আকাশ স্পোর্টস ডেস্ক:  

‘আমার বয়স ৪৪। আর হয়তো বেশি দিন খেলতে পারবো না।

খুব তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। তবে মনে বড় আশা, দেশের ফুটবলের যে অবস্থা, তা দাঁড়ানোর আগে আমি যেন শুয়ে না পড়ি। ’

কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ শুরুর আগে ব্যারিস্টার সায়েদুল হক সুমন এ কথা বলেন।

কিশোরগঞ্জ জেলাকে রাষ্ট্রপতির জেলা উল্লেখ করে তিনি বলেন, এ জেলার মাটির ঘ্রান নিয়ে গেলাম। ফুটবলের প্রেমের জন্য যেভাবেই হোক কিশোরগঞ্জের সঙ্গে আত্মীয়তার বন্ধন হবেই।

এদিকে শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে ব্যারিস্টার সুমন বলেন, বিদায় কিশোরগঞ্জ। আপনাদের হৃদয় জেতা সহজ কিন্তু ফুটবলে আপনাদের হারানো অনেক কঠিন।

প্রীতি ফুটবল ম্যাচটির আয়োজন করে ঈশাখা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ। এতে অংশ নেয় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও ঈশাখা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

৯০ মিনিটের খেলার প্রথমার্ধ গোল শূন্য ড্র হয়। খেলার দ্বিতীয়ার্ধে দুই গোল করে এগিয়ে যায় ঈশাখা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। শেষ পর্যন্ত খেলায় ২-০ গোলে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমিকে পরাজিত করে বিজয়ী হয় ঈশাখা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

প্রীতি ফুটবল ম্যাচে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন ঈশাখা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. প্রিয়ব্রত পাল, গুরুদয়াল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আরজ আলী, ঈশাখা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের চেয়ারম্যান ব্যারিস্টার রিয়াদ আহমেদ তুষার, কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ দাউদ প্রমুখসহ অন্যান্যরা।

ফুটবল খেলা শুরু হওয়ার আগেই কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামটি দর্শকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। প্রায় ৫০ হাজার দর্শক এ প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন। সব মিলিয়ে করোনার কারণে দুই বছর পর বড় পরিসরে এ ফুটবল খেলা উপভোগ করেছে জেলার মানুষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

দেশের ফুটবল দাঁড়ানোর আগে আমি যেন শুয়ে না পড়ি: ব্যারিস্টার সুমন

আপডেট সময় ০৪:৩৭:১৪ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২