ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উত্তরায় ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু, গৃহকর্তার দাবি আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরে একটি বাসায় রুবি বেগম (১৮) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। তবে গৃহকর্তার দাবি ছাদ থেকে লাফিয়ে পড়ে সে আত্মহত্যা করেছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ১৭ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ১২টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রুবি নেত্রকোনা সদর উপজেলার কচু দিয়ারী গ্রামের চান মিয়ার মেয়ে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া গৃহকর্তা মো. আনিস চৌধুরী দাবি করেন, আড়াই বছর ধরে তার বাসায় গৃহকর্মীর কাজ করে রুবি। গ্রামে এক ছেলের সঙ্গে তার সম্পর্ক ছিল। ওই ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল, সম্প্রতি ডিভোর্সও হয়েছে বলে শুনেছেন তিনি। এটি নিয়ে শুক্রবারও রুবি ঘুমের ওষুধ সেবন করেছিলো। শনিবার বিকেলেও সে অনেকগুলো ঘুমের ওষুধ সেবন করে। এরপর বিষয়টি তার বাবা মাকে জানানো হয়। তার বাবা-মা তাকে বুঝান।

তিনি জানান, সবশেষ রাত সাড়ে ৯টার দিকে রুবি সবার অগোচরে বাসার ৫ তলার ছাদে উঠে সেখান থেকে লাফিয়ে নিচে পড়ে। দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতোলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উত্তরায় ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু, গৃহকর্তার দাবি আত্মহত্যা

আপডেট সময় ১২:১৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২