ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পরীক্ষার হলে ছেলে, প্রশ্নপত্র এলো আওয়ামী লীগ নেতার ফোনে

আকাশ জাতীয় ডেস্ক: 

টাঙ্গাইলের মির্জাপুরে মোবাইলে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ার অপরাধে আওয়ামী লীগ নেতা ইয়াছিন সিকদারকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার উপজেলার বাঁশতৈল মনসুর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পদার্থ বিজ্ঞান পরীক্ষা চলাকালে এই কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান।

দণ্ডপ্রাপ্ত ইয়াছিন সিকদার বাঁশতৈল ইউনিয়নের পচগাও গ্রামের কালু সিকদারে ছেলে বলে জানা গেছে।

জানা গেছে, ওই কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নিচ্ছিলো বাঁশতৈল ইউনিয়ন আওয়ামী লীগের দুই নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক ইয়াছিন সিকদারের ছেলে তামিম সিকদার। পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যে প্রশ্নপত্র ইয়াসিন সিকদারের মোবাইল ফোনে চলে আসে। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে ওই এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইয়াসিন সিকদারের মোবাইল ফোনটি জব্দ এবং তাকে আটক করেন। পরে চলমান পরীক্ষ পদার্থ বিজ্ঞানের প্রশ্নপত্র তার মোবাইলে পাওয়ার পর তাকে ছয় মাসের বিনাশ্রম কারদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, ইয়াছিন সিকদারকে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০ এর ১১(খ), (গ) থারা অনুযায়ী ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পরীক্ষার হলে ছেলে, প্রশ্নপত্র এলো আওয়ামী লীগ নেতার ফোনে

আপডেট সময় ১০:৩০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২