ঢাকা ১২:০০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রাজধানীতে কিশোর গ্যাংয়ের হামলায় এসএসসি পরীক্ষার্থী আহত

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজধানীর পল্লবীতে কিশোর গ্যাংয়ের হামলায় রাকিব হাসান নামে এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে পল্লবীর ১২ নম্বর পুরাতন থানা সংলগ্ন সি ব্লকের ১০ নম্বর রোডে (কাটা) ঘটনাটি ঘটে।

রাকিব পল্লবীর ড. মুহম্মদ শহীদুল্লাহর শিক্ষার্থী। সে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, শুক্রবার সন্ধ্যায় রাকিব সি ব্লকের ১০ নম্বর রোড দিয়ে যাওয়ার সময় এলাকার চিহ্নিত কিশোর গ্যাং আল আমিন ও রমজানের হামলার শিকার হন। হামলাকারীরা তার শরীরের পিছনের দিকে চাকু দিয়ে উপর্যুপরি আঘাত করে মোবাইল ও মানিব্যাগ নিয়ে যায়।

স্থানীয়রা জানান, আলআমিন ও রমজান পুলিশের তালিকাভুক্ত কিশোর গ্যাং। তারা পল্লবীর ১২ নম্বর সি ব্লকের ৬ নম্বর রোড থেকে ১১ নম্বর রোডের মাঝামাঝি (কাটা) অংশে সারাক্ষণ আড্ডা দেয়। এরা প্রতিনিয়ত চুরি ছিনতাই ও মারামারি করে। মাঝে মাঝে অস্ত্র হাতে মহড়াও দেয়।

রাশেদের মা রাবেয়া বলেন, ছেলেকে গাইড কেনার জন্য টাকা দিলে সে দোকানে বই আনতে যায়। রাস্তায় কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়। আলআমিন ও রমজানের নেতৃত্বে এ হামলা হয়। হামলাকারীরা মোবাইল ও টাকা নিয়ে গেছে। ছেলের অবস্থা বেশ সংকটাপন্ন। পা অবশ হয়ে গেছে। ডাক্তার তাকে এমআরআই করতে দিয়েছে। ছেলের আগামীকালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা অনিশ্চিত হয়ে পড়েছে।

পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ তদন্ত শুরু করছে। বিস্তারিত পরে জানাবো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীতে কিশোর গ্যাংয়ের হামলায় এসএসসি পরীক্ষার্থী আহত

আপডেট সময় ১২:৫৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২