ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজীপুরে ককটেল ফাটিয়ে টাকা ছিনতাই

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের চক্রবর্তী বাসস্ট্যান্ড এলাকায় ককটেল ফাটিয়ে ডাচ বাংলা এবং বিকাশের দোকান থেকে পাঁচ লাখ ৯০ হাজার টাকা ছিনতাই হয়েছে। ছিনতাইকারীরা টাকা নিয়ে গাড়িতে করে দ্রুত এলাকা ত্যাগ করে। এ সময় ছিনতাইকারীদের হামলায় মো. ফারুক নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন।

চক্রবর্তী ক্যাম্পের এসআই মো. হারুন বলেন, মঙ্গলবার রাত ৯টার দিকে নবীনগর-কালিয়াকৈর সড়কের পাশে চক্রবর্তী বাসস্ট্যান্ড এলাকায় কয়েক ছিনতাইকারী একটি প্রাইভেটকার থেকে নেমে অতর্কিতে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় গুলির শব্দ মনে করে এলাকার লোকজন ছুটোছুটি শুরু করে এবং বাসস্ট্যান্ড এলাকা ছেড়ে চলে যায়।

একপর্যায়ে ছিনতাইকারীরা ওই এলাকার এবিএম ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এজেন্ট এবং বিকাশের এজন্টের দোকানে ঢুকে পড়ে এবং মো. নাসিরের ডাচ বাংলার ক্যাশ থেকে পাঁচ লাখ এবং মো. ফারুক মিয়ার বিকাশের ক্যাশ থেকে ৯০ হাজার টাকা লুট করে নেয়। এ সময় ফারুক বাধা দিলে তাকে ধারালো অস্ত্রে হাত ও মাথায় আঘাত করে ছিনতাইকারীরা টাকা নিয়ে গাড়িতে করে দ্রুত এলাকা ত্যাগ করে।

এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ছিনতাইকারীদের আটকে এলাকায় অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজীপুরে ককটেল ফাটিয়ে টাকা ছিনতাই

আপডেট সময় ১২:১৭:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০১৭