ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প উপজেলা পরিষদে কক্ষ বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা, সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী সংসদে গাড়ি চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান ৪ ঘণ্টা পর জামিন পেলেন বাচ্চাসহ কারাগারে পাঠানো সেই মহিলা লীগ নেত্রী সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

চট্টগ্রামে ডাকাতির সরঞ্জামসহ ৪ ডাকাত আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন স্টেশন রোডস্থ নতুন রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকা থেকে বিভিন্ন সরঞ্জামসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে নগর গোয়েন্দা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে এদের আটক করে। আটককৃতরা হলেন- বাদশা মিয়া (১৯), মো. সুমন (২২), মো. কাশেম আলী (২৮) ও মো. সাব্বির হোসেন (২০)।

নগর গোয়েন্দা পুলিশের এসআই রাজিব হোসেন জানান, নগরীর নতুন রেলওয়ে স্টেশনের বিপরীতে নুপুর মার্কেট এলাকায় একদল ডাকাত অবস্থান করছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে সরঞ্জামসহ আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে দুটি ছুরি, একটি স্কু ড্রাইভার, দুটি মোবাইল, তিনটি শপিং ব্যাগ, দুটি বিছানার চাদর, একটি লোহার প্লেট বার, একটি ট্রাভেল ব্যাগ, একটি লোহা কাটার যন্ত্র উদ্ধার করা হয়।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির জন্য ওই স্থানে সমবেত হয়েছিলো বলে স্বীকার করেছে। তারা ইতিপূর্বে চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম জেলা, ঢাকা মহানগর, কুমিল্লা জেলা, নোয়াখালী জেলা, বগুড়া জেলার বিভিন্ন থানায় মার্কেটসহ বাসা বাড়িতে সংঘবদ্ধভাবে অপরাধমূলক কাজ করে আসছিল বলে পুলিশ জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প

চট্টগ্রামে ডাকাতির সরঞ্জামসহ ৪ ডাকাত আটক

আপডেট সময় ১০:১৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭