ঢাকা ০১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না করার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চট্টগ্রামে ব্যবসায়ীর চলন্ত গাড়ি লক্ষ্য করে গুলি বিএনপিকে মাইনাস করার ফর্মুলা ছিল ড. ইউনূসের : রাশেদ খান জামায়াতের সঙ্গে বৈঠকে সিইসি বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই:আপিল বিভাগ রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে

বিয়ে মেনে না নেওয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যা!

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর পূর্ব রামপুরা এলাকার একটি বাসা থেকে সৈয়দ আরিফ আহমেদ দরুদ (২৪) নামের এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

নিহত সৈয়দ আরিফ আহমেদ দরুদ (২৪) মাগুরা শ্রীপুর উপজেলার মৃত আহাম্মদ আক্তারের সন্তান দরুদ। তিনি কবি সৈয়দ ফররুখ আহমদের নাতি।

সৈয়দ আরিফ আহমেদ দরুদ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বিবিএর শিক্ষার্থী ছিলেন। তিনি পূর্ব রামপুরা এলাকার একটি বাড়ির চার তলায় ভাড়া থাকতেন।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনার সময় দরুদের মা রেবেকা আক্তার ও বোন গ্রামের বাড়িতে ছিলেন। তারাও মানসিকভাবে অসুস্থ। শনিবার দুপুরের দিকে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

ওসি রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, একটি মেয়ের সঙ্গে তার বিয়ে হয়েছিল। সেটা পরিবার মেনে নিতে পারেনি। এই কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। এছাড়া পারিবারিক কিছু কারণও ছিল বলে ধারণা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না করার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

বিয়ে মেনে না নেওয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যা!

আপডেট সময় ০৮:৫৯:৫২ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২