ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এসএসসির প্রশ্নপত্র বিতরণে সাবধানতা অবলম্বনের নির্দেশ

আকাশ জাতীয় ডেস্ক:  

মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার্থীদের প্রশ্নপত্র বিতরণে সাবধানতা অবলম্বনের নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ।

যশোর বোর্ডে নড়াইলে বাংলা প্রথম পত্রের পরীক্ষার দিন ভুলবশত বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ প্রশ্নপত্র বিতরণের পর এই নির্দেশনা দেওয়া হলো।

এসএসসি পরীক্ষার প্রথম দিন ১৫ সেপ্টেম্বর যশোর বোর্ডের নড়াইলের কালিয়া উপজেলার একটি পরীক্ষাকেন্দ্রে ওই ভুলের কারণে শনিবারের (১৭ সেপ্টেম্বর) বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষার অংশ স্থগিত করা হয়।

এদিন যশোর বোর্ডে শুধু সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার কেন্দ্র সচিবদের কাছে পাঠানো ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত জরুরি এক চিঠিতে বলা হয়, এসএসসি পরীক্ষার প্রতিদিনের প্রশ্নপত্র বিতরণের আগে সেট কোড, বিষয় ও পত্র সম্পর্কে সুনিশ্চিত হয়ে পরীক্ষা নিতে হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার সাংবাদিকদের জানিয়েছেন, শিক্ষা বোর্ডগুলোতে এখন আলাদা আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। যশোর বোর্ডের স্থগিত থাকা বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ অংশের পরীক্ষা পরে নেওয়া হবে।

অন্যদিকে যশোর বোর্ডের চেয়ারম্যান ড. আহসান হাবীব স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এসএসসির প্রশ্নপত্র বিতরণে সাবধানতা অবলম্বনের নির্দেশ

আপডেট সময় ০৬:৫৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২