ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের পক্ষে পোস্ট, হুমকির পর থানায় জিডি স্বেচ্ছাসেবক লীগ নেতার

আকাশ জাতীয় ডেস্ক:

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে বিপাকে পড়েছেন বলে দাবি করেছেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম।

ফেসবুকে পোস্ট দেওয়ার পর তাকে গালিগালাজ ও মারার হুমকি দেওয়ার অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

শুক্রবার রাজধানীর বনানী থানায় আশরাফুল এই জিডি করেন। এর আগের দিন বৃহস্পতিবার তাকে মোবাইল ফোনে গালিগালাজ ও হুমকি দেওয়ার ঘটনা ঘটে বলে উল্লেখ করেছেন তিনি।

আশরাফুল অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ইতিবাচক কাজগুলো তুলে ধরে আমি ফেসবুকে লিখেছিলাম। এ কারণে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দুই যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আল ইমরান ও মাহবুব খান আমাকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারার হুমকি দেন।

তবে আশরাফুলকে গালাগালি ও মারার হুমকির বিষয়টি গণমাধ্যমের কাছে অস্বীকার করেছেন আরিফুজ্জামান আল ইমরান। আশরাফুল ইসলামের জিডির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বনানী থানার উপপরিদর্শক (এসআই) শামছুর রহমানকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের পক্ষে পোস্ট, হুমকির পর থানায় জিডি স্বেচ্ছাসেবক লীগ নেতার

আপডেট সময় ০২:০০:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২