ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাঁচ দফা দাবি আদায়ে আন্দোলনের ঘোষণা অটোরিকশা চালকদের

আকাশ জাতীয় ডেস্ক:   

সিএনজিচালিত অটোরিকশা চালকদের রেজিস্ট্রেশন (ব্লু বুক) দেওয়া ও পুলিশি হয়রানি বন্ধসহ ছয় দফা দাবি আদায়ে আন্দোলনে নামছে সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদ। এসব দাবি আদায়ে আগামী সোমবার (১৯ সেপ্টেম্বর) বিআরটিএ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেওয়া এবং বিক্ষোভ সমাবেশের কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের কার্যকরী কমিটির আয়োজিত সভায় এই কর্মসূচি ঘোষণা করা হয়। সভার পর গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

সভায় বক্তারা বলেন, ঢাকা সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের ধারাবাহিক আন্দোলনের প্রেক্ষিতে নতুন করে শুরু হয়েছে ষড়যন্ত্রমূলক তৎপরতা। ছয় দফা দাবিকে বিভক্ত ও বিভ্রান্ত করার জন্য বিআরটিএ চেয়ারম্যান মালিকপক্ষ ও তাদের স্বার্থরক্ষাকারী নামধারী শ্রমিকনেতাদের নিয়ে আগামী ১৯ সেপ্টেম্বর ত্রিপক্ষীয় সভা আহ্বান করে ভাড়া বৃদ্ধির নামে দৈনিক জমা বৃদ্ধির অপতৎপরতায় লিপ্ত হয়েছেন।

বক্তারা বলেন, ঢাকায় প্রতিদিন চালকদের এক হাজার ৬০০ টাকা ঋণের বোঝা নিয়ে দিন শুরু করতে হয়। তার উপর রাস্তায় চলাচলের সময় পুলিশ মিটারের অজুহাতে ৭০০ টাকা থেকে আড়াই হাজার টাকার মামলা দেয়। ২০০৭ সালে জরুরি অবস্থার সময়ে চালকদের আন্দোলনের মুখে লাইসেন্সধারী পাঁচ হাজার সিএনজি অটোরিকশা চালকদের রেজিস্ট্রেশন (ব্লু বুক) দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু তিন হাজার ১৯৬ জন চালকের কাছ থেকে ট্রেজারি চালানসহ আবেদন গ্রহণ করা হয়; বাকি এক হাজার ৮০৪ জন চালকদের আবেদনের প্রক্রিয়াই চালু হয়নি।

সংগঠনের আহ্বায়ক শেখ হানিফের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সহসভাপতি মো. খলিলুর রহমান, বাংলাদেশ স-মিল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রজত বিশ্বাস ও ট্রেড ইউনিয়ন সংঘের ঢাকা মহানগর কমিটির সভাপতি প্রকাশ দত্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাঁচ দফা দাবি আদায়ে আন্দোলনের ঘোষণা অটোরিকশা চালকদের

আপডেট সময় ০৬:১৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২