ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

বাংলাদেশকে ৫০ কোটি ডলার সহায়তা দেবে এডিবি

আকাশ জাতীয় ডেস্ক:  

চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় বাংলাদেশকে ৫০ কোটি ডলার বাজেট সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। যা স্থানীয় মুদ্রায় প্রায় ৫ হাজার ৩০০ কোটি টাকা।

এর সুদের হার হবে শূণ্য দশমিক ৫ শতাংশ। এছাড়া ৩ বছরের রেয়াত কালসহ ১৫ বছরের মধ্যে এই সহায়তার অর্থ পরিশোধ করতে হবে।

বৃহস্পতিবার পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং। রাজধানীর শেরেবাংলা নগরের মন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে সংকট মোবিলায় এডিবির কাছে ১০০ কোটি ডলার বাজেট সহায়তা চেয়েছিল বাংলাদেশ। পরিপ্রেক্ষিতে ৫০ কোটি ডলার নিয়ে আলোচনা হচ্ছে। এছাড়া এই ঋণ দিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। প্রথম ধাপের ৫০ কোটির পর বাকি ৫০ কোটি নিয়ে আলোচনা হবে।

এ সময় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় আমরা সফল। প্রধানমন্ত্রীর নেতৃত্বে খরচ কমিয়েছি। প্রকল্পগুলো তিন ক্যাটাগরিতে ভাগ করার কৌশলের প্রশংসা করেছে এডিবি। বাজেট সহায়তা আমরা যেকোনো সময় পেতে পারি। আলোচনা হচ্ছে কিছু শর্ত তো থাকবেই। যেমন টাকা ধার নিলে তো কবে পরিশোধ করা হবে সেটিও তো একটি শর্ত। তিনি জানান, আমার বাড়ি হাওর এলাকায়। তাই বলে আমি যে প্রকল্প টেনে এনেছি সেটি ভাবার কারণ নেই। এটি গুরুত্বপূর্ণ প্রকল্প। প্রধানমন্ত্রী নিজের এ রকম প্রকল্প চান।

বৈঠক শেষে এডিমন গিন্টিং বলেন, অর্থনৈতিক পুনরুদ্ধার ও জলবায়ু পরিবর্তনের পরিস্থিতি মোকাবিলার জন্য এ ঋণ দেওয়া হবে। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতা অনেক চ্যালেঞ্জ। বাংলাদেশ এই চ্যালেঞ্জ মোকাবিলায় আর্থিক ব্যবস্থাপনা ভালো করেছে।

তিনি আরও বলেন, হাওর এলাকায় বন্যায় ক্ষতি গ্রস্থ অবকাঠামো উন্নয়নে জরুরি একটি প্রকল্প নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

বাংলাদেশকে ৫০ কোটি ডলার সহায়তা দেবে এডিবি

আপডেট সময় ০৫:১৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২