ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রেমিকের সঙ্গে স্ত্রী পালিয়ে যাওয়ায় স্বামীর আত্মহত্যা!

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীতে স্ত্রী তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ায় বেলাল হোসেন (৩২) নামে তার স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

বুধবার রাত ৮টার দিকে রাজধানীর আদাবরের সুনিবিড় এলাকার জাহাঙ্গীর আলম রোডে এ ঘটনা ঘটে। এ সময় স্বামীর লেখা একটি ডায়েরি উদ্ধার করে পুলিশ।

তার গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মুদ্রকারী গ্রামে।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে তার স্ত্রী ঘরে আড়াই বছরের সন্তান রেখে তার প্রেমিকের হাত ধরে পালিয়ে যান। এরপর থেকে তিনি পাগলের মতো এদিক ওদিক খোঁজাখুঁজি করতে থাকেন। ছোট বাচ্চাটি দিনরাত কাঁদত। গতকাল তার স্ত্রী বড় ভাই এসে তার কাছে বাচ্চাটি দিয়ে গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়েছে।

বেলাল পাশেই একটা গার্মেন্টসে কাজ করতেন। আজকে কাজে না যাওয়ায় কয়েকজন ডাকতে এসে কোনো শব্দ না পেয়ে দরজার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখে ওপরে রশি দিয়ে আত্মহত্যা করেছেন। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের বৌয়ের বড় ভাই হাসান বলেন, গত ১৫ দিন আগে আমাকে বেলাল ফোন করে বলেছিল- আমার বোন আমাদের বাড়িতে আসছে কিনা? কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে আমি আমার আত্মীয়স্বজন যারা আছে সবার বাড়িতে খোঁজাখুঁজি করলাম। কারো বাসায় সে যায় নাই। তখন কয়েকদিন পর বেলাল ফোন করে বলল- আমার বোন একটা ছেলের সাথে পালিয়ে গেছে। সে এটা ফেসবুকে দেখেছে। তখন আমার বোন আর পালিয়ে যাওয়া ছেলের ছবি আমার ইমোতে পাঠিয়েছে।

গতকাল আমি ঢাকা যাওয়ার পর আমাকে বলল- তার ছোট বাচ্চাকে এতিমখানায় দিয়ে দিবে। তখন আমি বলি আমার কাছে থেকে সে বড়ো হবে। বড় হলে আপনি আপনার বাচ্চাকে নিয়ে আইসেন। এই বলে আমি গ্রামে আসার সময় গতকাল বাচ্চাটিকে আমার সঙ্গে নিয়ে বসি। আজকে শুনলাম সে গলায় ফাঁস দিয়ে মারা গেছে।

আদাবর থানার ওসি শাকের মো. জুবায়ের জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে তার হাতে লেখা একটি ডায়েরি উদ্ধার করি। ডায়েরি দেখে মনে হলো তাদের স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কোনো কলহ চলছে। সেই ঘটনা থেকে তিনি আত্মহত্যা করতে পারেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রেমিকের সঙ্গে স্ত্রী পালিয়ে যাওয়ায় স্বামীর আত্মহত্যা!

আপডেট সময় ০১:০০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২