ঢাকা ১২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে

২০ ফুটের কম প্রশস্ত রাস্তার উন্নয়নে অর্থায়ন করবে না ডিএনসিসি

আকাশ জাতীয় ডেস্ক:

২০ ফুটের কম প্রশস্ত রাস্তার উন্নয়নে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) কোনো ধরনের আর্থিক বরাদ্দ দেবে না বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।

তিনি বলেছেন, যেখানে রাস্তা ২০ ফুটের কম হলে অনুমোদনই পায় না, সেখানে বরাদ্দ দেওয়া হবে না। যারা অবৈধভাবে দখল করে রেখেছে তারা দখল ছেড়ে পরিষ্কার করে দিলেই কাজ হবে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান-২ এর নগরভবনের ৬ষ্ঠ তলায় অনুষ্ঠিত ১৬ তম কর্পোরেশন সভার সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, সম্পত্তি বিভাগের সমন্বয়ে রাস্তার প্রশস্ততা বাড়াতে হবে। রাজউকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের চিঠি দিয়ে জানাতে হবে। নকশা অনুমোদনের ক্ষেত্রে কেমন ছিল সেটি ডিএনসিসিকে দিতে হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।

অবৈধ দখলের ফলে রাস্তা সরু হয়ে যায়। এতে করে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠে উল্লেখ করে ডিএনসিসি মেয়র বলেন, মানুষের যাতায়াতে যতটুকু সম্ভব স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনতে হবে।

এছাড়া সভায় বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ, অনলাইন কাউন্সিলর সার্টিফিকেট সিস্টেম, ট্রেড লাইসেন্স ইস্যু, জ্যাম কমাতে ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয়, দ্রুততম সময়ের সঙ্গে বর্জ্য অপসারণ, ময়লার প্যাসেঞ্জ পরিষ্কার এবং কাওরান বাজারস্থ কাঁচাবাজার স্থানান্তর নিয় আলোচনা হয়।

সভায় ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সঞ্চালনায় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, ডিএনসিসির কাউন্সিলররা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

২০ ফুটের কম প্রশস্ত রাস্তার উন্নয়নে অর্থায়ন করবে না ডিএনসিসি

আপডেট সময় ১১:১৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২