ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গুলিস্তানে উচ্ছেদ অভিযান, হকারদের বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক: 

সড়ক ও ফুটপাতের ওপর অবৈধভাবে স্থাপিত দোকানপাট ও হকার উচ্ছেদ অভিযান শুরু হতেই সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন রাজধানীর গুলিস্তান এলাকার হকাররা। এ সময় তাদেরকে অভিযানের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে গুলিস্তান এলাকায় উচ্ছেদ অভিযানে নামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

জানা যায়, অভিযান শুরুর পর একজনকে জরিমানা করা হয়। তখনই হকাররা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এরপর হকাররা গুলিস্তান এলাকা ঘুরে বিক্ষোভ মিছিল করেন।

এ সময় বিক্ষোভকারীরা দাবি জানিয়ে বলেন, কোথাও পুনর্বাসন না করে উচ্ছেদ করাটা আমরা মেনে নেব না। এই অভিযান বন্ধ করতে হবে।

বাংলাদেশ হকার্স ইউনিয়নের উপদেষ্টা জলি তালুকদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা বলতে চাই, আপনি হকারদের বিষয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আশা করি সেই প্রতিশ্রুতি আপনি রাখবেন। যদি না রাখেন তাহলে আপনাদের কথাও আমরা রাখতে পারব না। আমাদের যদি গায়ের জোরে জায়গা থেকে তুলে দিতে চান, তাহলে আমরা প্রতিরোধ গড়ে তুলব।

বাংলাদেশ হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুল হাসিম কবির বলেন, আমরা শুনেছি হকারদের জন্য মেয়র সাহেব একটি মার্কেট করছেন। উনি বলেছেন ওখানে নাকি হকারদের জায়গা দেওয়া হবে। আমরা বলতে চাই, আপনারটা হবে নগদ আর আমাদেরটা হবে বাকি। এটা আমরা মেনে নেব না।

তিনি বলেন, আপনারা মার্কেট করবেন সেখানে ৪ থেকে ৫ বছর সময় লাগবে। এই লম্বা সময়টা আমাদের হকাররা কোথায় যাবে আজ আমাদের হকারদের ব্যবস্থা করবেন, তারপর আমরা জায়গা ছাড়ব। এখন আপনারা চাইলে পাঁচতলা মার্কেট করেন বা একশ তলা বিল্ডিং করবেন, সেটা আপনাদের বিষয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গুলিস্তানে উচ্ছেদ অভিযান, হকারদের বিক্ষোভ

আপডেট সময় ০৪:০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২