ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

‘রাজ-রাজ্যকে নিয়ে স্বপ্নের মতো জীবন কাটাচ্ছি’

আকাশ বিনোদন ডেস্ক : 

এক মাস পূর্ণ হয়েছে পরীমনির ছেলে রাজ্যের বয়স। ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যকে নিয়ে দারুণ সময় কাটছে ঢাকাই সিনেমার তারকা দম্পতি পরীমনি ও শরীফুল রাজের।

শনিবার রাজ্যের বয়স এক মাস পূর্ণ হয়েছে। এদিন গভীর রাতে কেক কেটে তা পালন করেন রাজ-পরী। সেই মুহূর্তের কয়েকটি ছবি অভিনেত্রী শেয়ার করেছেন নিজের ফেসবুকে।

পরীমনি ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের ছেলের এক মাস হয়ে গেল আলহামদুলিল্লাহ। Happy one month Baajaan।’ এ ছাড়া ওই পোস্টে পরীমনি ধন্য জানিয়েছেন তার স্বামী শরীফুল ইসলাম রাজকে। পাশাপাশি হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ছেলে শামীম মুহাম্মদ রাজ্যর নাম। দিয়েছেন লাভ ইমোজি।

পরীমনির ওই পোস্টে তাকে, ছেলেকে এবং রাজকে শুভকামনা জানিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। শুভ কামনা জানিয়েছেন শোবিজের অনেকেই।

পরীমনি বলেন, এক কথায় অসাধারণ। আমার বাজানকে নিয়েই তো এখন আমাদের সব কিছু। রাজ-রাজ্যকে নিয়ে দারুণ এক সুখী পরিবার আমার। স্বপ্নের মতো এক জীবন কাটাচ্ছি। সবাই রাজ্য ও আমাদের জন্য দোয়া করবেন।

পরীমণি গত ১০ আগস্ট রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন । মা হওয়ার কয়েক মাস আগে থেকে এখনো পর্যন্ত বাইরের সমস্ত কাজ থেকে দূরে রয়েছেন তিনি। কাজ কবে ফিরবেন? জানতে চাইলে পরীর সহজ উত্তর, আপাতত রাজ্যকে নিয়েই তার রাজ্যের কাজ। শুটিংয়ে ফিরতে বেশ খানিক সময় লাগবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

‘রাজ-রাজ্যকে নিয়ে স্বপ্নের মতো জীবন কাটাচ্ছি’

আপডেট সময় ১১:৪২:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২