ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজধানীতে গাড়ির ধাক্কায় স্কুলছাত্র নিহত

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিজি প্রেসের সামনের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। আজ রবিবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আলী হোসেন (১৬)। সে তেজগাঁওয়ের গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা গেছে, বরিশাল মুলাদী উপজেলার কৃষ্ণপুর গ্রামের আজমির হোসেন ও সেলিনা বেগম দম্পত্তির এক ছেলে ও এক মেয়ের মধ্যে বড় আলী হোসেন। তেজগাঁও কুনিয়াপাড়ায় পরিবারের সঙ্গে থাকতো সে।

নিহত শিক্ষার্থীর বাবা আজমির হোসেন জানান, সকাল ৬টার দিকে কোচিংয়ের উদ্দেশে বাসা থেকে বের হয় আলী। তিনি ৮টার দিকে খবর পান ছেলে রোড এক্সিডেন্ট করেছে। তাকে সমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে পরে তিনি আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

তবে কোন গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে তা জানাতে পারেননি আজমির হোসেন।

এদিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুদর্শন রাজবংশী জানান, পৌনে ৮টার দিকে বিজিপ্রেস এলাকায় চেকপোস্টের ডিউটি করছিলেন তারা। তখন একটি শব্দ শুনতে পান। পরে সেখানে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ওই স্কুলছাত্র। তখন এক রিকশাচালকের মাধ্যমে তাকে সমরিতা হাসপাতালে পাঠান তারা।

তিনি আরও জানান, কোন গাড়ির ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে তা আশপাশের লোকজন বলতে পারেনি।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজধানীতে গাড়ির ধাক্কায় স্কুলছাত্র নিহত

আপডেট সময় ১১:৫১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২