ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজধানীতে ২৯ ছিনতাইকারী আটক

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ২৯ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) -৩।

রাজধানীর কমলাপুর, শাহজাহানপুর, মতিঝিল, মুগদা, পল্টন, হাতিরঝিল এবং তেজগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১৮টি মোবাইল ফোন, সাতটি সুইচ গিয়ার, দু’টি এন্টি কাটার, ছয়টি ব্লেড, একটি কাঁচি, ছুরি, ক্ষুর, বিষাক্ত মলমের কৌটা, স্বর্ণের চেইন এবং নগদ ৩২৪ টাকা জব্দ করা হয়।

র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারজানা হক জানান, বৃহস্পতিবার রাতে রাজধানীর কমলাপুর এলাকা থেকে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই করে দৌড়ে পালানোর সময় ধাওয়া করে ছিনতাইকারী আরিফ হোসেনকে (২৯) আটক করা হয়।

এছাড়া, শাহজাহানপুর, মতিঝিল, মুগদা, পল্টন, হাতিরঝিল এবং তেজগাঁও থানাধীন এলাকায় পৃথক অভিযান চালিয়ে অজ্ঞানপার্টি ও ছিনতাইকারী চক্রের বাকি ২৮ সসদস্যকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা রাজধানীর বাসস্ট্যান্ড, রেল স্টেশন এলাকায় ঘোরাফেরা করতে থাকে। যাত্রীদের টার্গেট করে কখনো দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে কখনও বিষাক্ত চেতনানাশক ওষুধ মেশানো খাবার খাইয়ে সর্বস্ব কেড়ে নেন।

এছাড়া কখনও ভিড়ের মধ্যে যাত্রীদের চোখে-মুখে বিষাক্ত মলম বা মরিচের গুঁড়া বা বিষাক্ত স্প্রে করে ছিনতাই করে থাকে। তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজধানীতে ২৯ ছিনতাইকারী আটক

আপডেট সময় ১২:০৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২