ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী কারাগার থেকেই বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান ব্যারিস্টার সুমন সংসদীয় সার্বভৌমত্বের নামে ‘সংসদীয় স্বৈরতন্ত্র’ কায়েম হচ্ছে: সারোয়ার তুষার টিকার অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে ড. ইউনূসের বিরুদ্ধে আবেদন পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী গণভোটের রায় মেনে নিন, না হলে করুণ পরিণতি হবে: গোলাম পরওয়ার আগামী শিক্ষাবর্ষে ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া জোরদার হচ্ছে : ভারতীয় হাইকমিশনার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

মুশফিকের অবসর ভেঙে ফেরার দাবিতে প্রতীকী অনশন

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বেশ কিছুদিনই চাপে ছিলেন মুশফিকুর রহিম। ব্যাটে আগের মতো রানের দেখা মিলছিল না, উইকেটরক্ষকের ভূমিকাও ঠিকঠাক পালন করতে পারছিলেন না।

শেষ অবধি এশিয়া কাপের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দেন মুশফিক।

কিন্তু তার এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না সমর্থকরা। গত দুদিন ধরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের দুই নম্বর গেটে প্রতীকি অনশন করছেন কয়েক জন। তারা বলছেন, মুশফিক যেন মাঠ থেকে বিদায় নেন এটাই তাদের বড় চাওয়া।

অনশনকারীদের একজন কাজী সাজেদুর রহমান বলেন, ‘আমরা দেখলাম বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ব্যাটার, মুশফিকুর রহিম যাকে মিস্টার ডিপেন্ডবল বলা হয়। উনিও এশিয়া কাপের পর হঠাৎ করে খুব আবেগী হয়ে নিজের বড় মনের প্রমাণ দিয়ে অবসরের ঘোষণা দিলেন। এ ব্যাপারটা আমাদের কাছে খুব কষ্টদায়ক ছিল। ’

‘এজন্য যে অন্য দেশের কিংবদন্তিদের দেখা যায় একটা সম্মানসূচক বিদায় নেয় মাঠ থেকে। যে মাঠ তাদের লিজেন্ড করেছে, ওই মাঠ থেকে বিদায় নেয়। আমাদের ক্রিকেটাররা কেন ফেসবুকের মাধ্যমে বিদায় নিতে দেখি না। আমাদের লিজেন্ডরা কেন এভাবে বিদায় নেয়, এটা একটা দুঃখ। ’

তাদের কী চাওয়া এ নিয়ে তিনি বলেছেন, ‘মুশফিক ভাই বেশ কিছুদিন যাবৎ খেলার মধ্যে বিশেষত টি-টোয়েন্টিতে চাপ অনুভব করতেন। এটা হয়তো তার পারফরম্যান্সে প্রভাব ফেলেছে। এ চাপ থেকে যদি বের হতে পারেন। সামনে বিশ্বকাপ আছে, বিসিবিরও তাকে রাখার ইচ্ছে ছিল, উনি যেন বিশ্বকাপে মাঠ থেকে বিদায় নেন এটাই আমাদের চাওয়া। ’

Tag :
আপলোডকারীর তথ্য

পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মুশফিকের অবসর ভেঙে ফেরার দাবিতে প্রতীকী অনশন

আপডেট সময় ০৭:২৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২