ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

নগর পরিবহনের নতুন ২ রুট চালু হচ্ছে ১৩ অক্টোবর

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা নগর পরিবহনের ২২ ও ২৬ নম্বর রুট হিসেবে আরও দুটি নতুন রুট চালু হতে যাচ্ছে আগামী ১৩ অক্টোবর। বাস রুট রেশনালাইজেশন কমিটির প্রধান ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ডিএসসিসির নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৪তম সভা শেষে তিনি এ তথ্য জানান।

তাপস বলেন, আমাদের বাস রুট রেশনালাইজেশনের আওতায় নতুন বাস দিয়ে ২২ ও ২৬ নম্বর নতুন রুট চালু হবে আগামী ১৩ অক্টোবর। একই সময় ২৩ নম্বর আরও একটি রুট চালু হওয়ার কথা থাকলেও সেই রুটে আরও কাজ বাকি থাকায় সেটি প্রস্তুত করার জন্য আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আমাদের নতুন এ রুটে সব নতুন বাস দিয়ে সেবা চালু হবে। এছাড়া আমাদের পুরনো ২১ নম্বর রুটে নতুন নতুন বাস আমরা সংযুক্ত করবো। বাসের শৃঙ্খলা ফেরাতে আগামী ২৫ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত আমাদের চিরুনি অভিযান চলবে।

২২ নম্বর রুট হলো- ঘাটারচর, ওয়াশপুর, বসিলা, বসিলা সিএনজি স্ট্যান্ড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, টাউন হল, আসাদগেট, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ, কাকরাইল, ফকিরাপুল, মতিঝিল, টিকাটুলি, কাজলা, কোনাপাড়া ও স্টাফ কোয়ার্টার পর্যন্ত।

এছাড়া টিকাটুলি থেকে কাজলা পর্যন্ত ফ্লাইওভারের ওপর দিয়ে বাস চলাচল করবে।

২৬ নম্বর রুট হলো- ঘাটারচর, ওয়াশপুর, বসিলা, বসিলা সিএনজি স্ট্যান্ড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, টাউন হল, আসাদগেট, সোবহানবাগ, কলাবাগান, সায়েন্সল্যাব, নিউ মার্কেট (নীলক্ষেত), আজিমপুর, পলাশী, চাঁনখারপুল, পোস্তগোলা, পাগলা (কদমতলী থানা) পর্যন্ত।

এছাড়া এ রুটে চাঁনখারপুল থেকে পোস্তগোলা পর্যন্ত ফ্লাইওভারের ওপর দিয়ে বাস চলাচল করবে।

এর আগে গত ২১ জুন বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৩তম সভা শেষে কমিটির সভাপতি ও ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানান, বাস রুট রেশনালাইজেশনের আওতায় গত ১ সেপ্টেম্বর থেকে নগরীর ২২, ২৩ ও ২৬ নম্বর যাত্রাপথে ঢাকা নগর পরিবহনের আওতায় ২০০ নতুন বাস চালু করা হবে। আমরা নতুন তিনটি যাত্রাপথে ঢাকা নগর পরিবহন চালু করার জন্য বিজ্ঞপ্তি দিয়েছিলাম। এ তিনটি যাত্রাপথেই আমরা আবেদন পেয়েছি। সেই আবেদনগুলোসহ বিআরটিসির আবেদন পর্যালোচনা করেছি। আমরা নতুন তিনটি যাত্রাপথের মধ্যে ২২ নম্বর যাত্রাপথে অভি মোটরসের ২০২২ সালে নির্মিত ৫০টি বাস চালুর প্রস্তাব পেয়েছি। আমরা তাদের আবেদন গ্রহণ করেছি। একইভাবে ২৩ নম্বর যাত্রাপথে হানিফ এন্টারপ্রাইজ ২০২২ সালে নতুন নির্মিত ১০০টি বাস চালুর আবেদন করেছে। আমরা সেটাও গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। ২৬ নম্বর যাত্রাপথে বিআরটিসির আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের ৫০টি ডাবল ডেকার বাস দিয়ে চালু করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

নগর পরিবহনের নতুন ২ রুট চালু হচ্ছে ১৩ অক্টোবর

আপডেট সময় ০৪:৩৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২