ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

চমক রেখে আর্জেন্টিনার দল ঘোষণা

আকাশ স্পোর্টস ডেস্ক:

ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি বাতিল হওয়ার পর কাতার বিশ্বকাপের প্রস্তুতি নিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে চলতি সেপ্টেম্বরে হন্ডুরাস ও জ্যামাইকার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। এই দুই ম্যাচের জন্য আর্জেন্টিনার ৩২ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, প্রীতি ম্যাচ দুটির জন্য ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি।

শুরুতে লিওনেল মেসির না খেলার গুঞ্জন শোনা গেলেও পিএসজি ফরোয়ার্ডকে রেখেই স্কোয়াড সাজিয়েছেন লিওনেল স্কালোনি। এছাড়া দলে সুযোগ পেয়েছেন রোমা তারকা পাওলো দিবালাও। আছেন পিএসজি ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমানো অ্যাটাকিং মিডফিল্ডার ডি মারিয়াও।

আর্জেন্টিনা দলে নতুন মুখ থিয়াগো আলমাদা। তিনি খেলেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে (এমএলএস), আটলান্টা ইউনাইটেডের হয়ে। এর আগে আর্জেন্টিনার জার্সিতে অলিম্পিক গেমসে খেলেছেন এই ২১ বছর বয়সী। এছাড়া বেনফিকার হয়ে দুর্দান্ত খেলা এনজো ফার্নান্দেসও ডাক পেয়েছেন দলে।

২৩ সেপ্টেম্বর হন্ডুরাস এবং ২৭ সেপ্টেম্বর জ্যামাইকার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে।

একনজরে আর্জেন্টিনার স্কোয়াড-

গোলরক্ষক : ফাঙ্কো আরমানি, জেরোনিমো রুলি, এমিলিয়ানো মার্তিনেস, হুয়ান মুসো।

ডিফেন্ডার : নাহুয়েল মোলিনা, গঞ্জালো মনতিয়েল, লুকাস মার্তিনেস কুয়ার্তা, জার্মেইন পেৎসেয়া, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আকুনা, ফাকুন্দো মেদিনা, নেহুয়েন পেরেজ, ক্রিশ্চিয়ান রোমেরো।

মিডফিল্ডার : লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেস, রদ্রিগো ডি পল, জিওভান্নি লো সেলসো, আলেহান্দ্রো গোমেজ, আলেক্সিস মাক আলিস্তার, এনজো ফার্নান্দেস, ডি মারিয়া, এজেকিয়েল পালাসিওস।

ফরোয়ার্ড : আনহেল কোরেয়া, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেস, হোয়াকিন কোরেয়া, পাওলো দিবালা, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেস, লুকাস ওকাম্পোস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চমক রেখে আর্জেন্টিনার দল ঘোষণা

আপডেট সময় ০৭:৩৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২