ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

একমাত্র আপনিই সব সময় আমার পাশে ছিলেন: মুশফিক

আকাশ স্পোর্টস ডেস্ক:

টেস্ট ও ওয়ানডেতে ছন্দে থাকলেও টি-টোয়েন্টিতে অনেক দিন ধরেই ব্যাটে রান ছিল না মুশফিকুর রহিমের। ধারাবাহিক ব্যর্থতার কারণে অনেক সমালোচনাও হজম করতে হচ্ছিল তাকে।

সবশেষ টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে চরম ব্যর্থ হন এ অভিজ্ঞ তারকা। তাতে সেসব সমালোচনার পাল্লা আরও ভারি হয়ে ওঠে।

এসব সমালোচনার মধেই নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললেন মুশফিক।

রোববার ফেসবুক পেজে পোস্ট দিয়ে কুড়ি ওভারের আন্তর্জাতিক ফরম্যাট থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন তিনি। তাতে ১৫ বছর ২৭৭ দিনের টি২০ ক্যারিয়ার থামল মি. ডিপেন্ডেবলখ্যাত তারকার।

মুশফিকের এ ঘোষণার পর থেকে ক্রিকেটমহল তোলপাড়। তার অবসরের সিদ্ধান্ত ঠিক না বেঠিক— এ নিয়েই চলে দিনভর আলোচনা।

তবে মুশফিকের মাঠের সতীর্থরা এ আলোচনায় না গিয়ে তাকে বিদায়ী সম্ভাষণ জানিয়েছেন। বাকি দুই ফরম্যাটের জন্য জানিয়েছেন শুভকামনা।

তবে বেদনার ছাপ ফুটে উঠেছে মাহমুদউল্লাহ রিয়াদের বার্তায়। মুশফিকের এই ঘোষণায় তার হৃদয় ভেঙেছে বলে জানিয়েছেন টি-টোয়েন্টির সাবেক অধিনায়ক।

সেটি হওয়ারই কথা। একে তো মুশফিক টি-টোয়েন্টি সংস্করণে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মাহমুদুউল্লাহর অধিনায়কত্বে। তার ওপর পারিবারিক বন্ধনেও আবদ্ধ দুজন।

১২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা মাহমুদউল্লাহ তার ফেসবুক পোস্টে লিখেছেন—

‘প্রিয় মুশফিক, তোমার অবসরের ঘোষণা শুনে আমার মন ভেঙে গেছে। তবে টি-টোয়েন্টির ক্যারিয়ার ও অর্জনের জন্য তোমায় সাধুবাদ জানাই। তোমার সঙ্গে টি-টোয়েন্টি খেলাটা আনন্দদায়ক ছিল। তোমার কাজের নীতি সব সময়ই যে কোনো সংস্করণেই অনুপ্রেরণা দিয়ে যাবে।’

মাহমুদউল্লাহর এ প্রতিক্রিয়ার কৃতজ্ঞতার অভিব্যক্তিতে উত্তরও দিয়েছেন মুশফিক। লিখেছেন— ‘সব সময় আমার পাশে থাকার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ভাই। একমাত্র আপনিই সব সময় আমার পাশে ছিলেন।’

শেষ লাইনটিতে মুশফিক কী বার্তা দিলেন তা নিয়ে সমর্থকদের মধ্যে চলছে শোরগোল। অনেকের মতে, মুশফিকের এমন উত্তরে যেন কিছু না বলেও অনেক কিছু বুঝিয়ে দেওয়ার সুর রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

একমাত্র আপনিই সব সময় আমার পাশে ছিলেন: মুশফিক

আপডেট সময় ১১:৪৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২