ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নগরের সমস্যা ধরিয়ে দিতে সাংবাদিকদের প্রতি মেয়র আতিকের আহ্বান

আকাশ জাতীয় ডেস্ক:

নগরের সব সমস্যা, ইচ্ছা, অভাব, অসঙ্গ‌তি এসব তুলে ধরার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র মো. আ‌তিকুল ইসলাম। তিনি বলেন, একজন সাংবা‌দিক সমা‌জের দর্পণ। আপনারা যদি আমাদের ভুল-ত্রুটি ধরিয়ে দেন তাহলে আমরা সেসব সমাধান ক‌রে মানু‌ষের বাস‌যোগ্য কর‌তে পার‌ব।

শ‌নিবার রাজধানীর প্রেস ই‌নস্টি‌টিউ‌টে দুই দিনব্যাপী নগর সাংবা‌দিক‌দের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব বলেন। পরে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন তিনি।

নি‌জের কাজ, সততা ও নিষ্ঠা দি‌য়ে এ‌কেকজন সাংবা‌দিক এক‌দিন জাফর ওয়াজেদের ম‌তো সাংবা‌দিক হ‌বেন বলে মন্তব্য করে মেয়র আতিকুল বলেন, এটাই প্রত্যাশা ক‌রি। সাংবা‌দিকতা ক‌রে খ্যা‌তি অর্জন করা যায়। আবার অপসাংবা‌দিকতা ক‌রে দ্রুতই বা‌ড়ি গা‌ড়ির মা‌লিক হওয়া যায়। কোনটা হ‌বেন, সেটা আপনার ওপর নির্ভর কর‌ছে।

নগর উন্নয়‌নে সমন্বয়হীনতাই বড় চ্যা‌লেঞ্জ বলেও মন্তব্য করেন মেয়র। বলেন, নগ‌রে অ‌নেক সমস্যা র‌য়ে‌ছে। রয়েছে সমন্বয়হীনতাও। এই সমন্বয়হীনতাই নগর উন্নয়‌ণের জন্য বিরাট চ্যা‌লেঞ্জ। একজন নগ‌রের সেবক হি‌সে‌বে আমার কা‌ছে এটাই বড় সমস্যা ব‌লে ম‌নে হ‌চ্ছে। ত‌বে সবার সহ‌যো‌গিতা নি‌য়ে এক‌দিন এসব সমস্যা আমরা সমাধান ক‌রে এ শহর‌কে পরবর্তী প্রজম্মের জন্য বাস যোগ্য ক‌রে যাব।

এ সময় তিনি বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করেন এবং সমস্যা সমাধা‌নে কাজ ক‌রে যা‌চ্ছি জানিয়ে আতিক বলেন, ঢাকার বড় সমস্যা খাল দখল, আইন না মানা, যানজট। এসব সমস্যা সমাধা‌নে আমরা কাজ ক‌রে যা‌চ্ছি। সফলতা আমাদের আসবে, আস‌তেই হ‌বে। আমরা খাল উদ্ধার কর‌ছি। যানজট ম‌ুক্তির জন্য বি‌ভিন্ন কাজ কর‌ছি। এসব কাজ সকলের সা‌থে সমন্বয় ক‌রে করা হ‌চ্ছে।

নগর সাংবাদিকদের উদ্দেশে মেয়র ব‌লেন, যারা নগর সাংবা‌দিকতা কর‌ছেন, তাদের জন্য সি‌টি কর‌পো‌রেশ‌নের মাধ্য‌মে আরও বে‌শি প্রশিক্ষ‌ণের ব্যবস্থা নেওয়া হবে। বি‌দে‌শে গি‌য়ে যা‌তে প্রশিক্ষণ নি‌তে পা‌রে এবং নগর উন্নয়ন দেখ‌তে পা‌রে, সে ব্যবস্থা করা হ‌বে। পাশাপা‌শি নগর সাংবা‌দিক‌দের সন্তান‌দের জন্য স্কলার‌শি‌পের ব্যবস্থা করা হ‌বে ব‌লেও জানান মেয়র।

নগর সাংবা‌দিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠা‌নে প্রশিক্ষণ নি‌য়ে‌ছেন প্রায় ৩০ জন সাংবা‌দিক। এছাড়াও উপ‌স্থিত ছি‌লেন পিআইবির মহাপ‌রিচালক জাফর ওয়া‌জেদ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নগরের সমস্যা ধরিয়ে দিতে সাংবাদিকদের প্রতি মেয়র আতিকের আহ্বান

আপডেট সময় ০৮:২৩:১০ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২