ঢাকা ০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

হকি লিগে দল কিনছেন সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক:

একসময় বাংলাদেশে হকির জনপ্রিয়তা ছিল গগনচুম্বী। সেই জনপ্রিয়তা হারিয়েছে কালের বিবর্তনে। হকির জনপ্রিয়তা ফেরাতে এবার নতুন উদ্যোগ নিয়েছে ফেডারেশন।

এবার ফ্রাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট শুরু করছে হকি ফেডারেশন। ফ্রাঞ্চাইজিভিত্তিকি এই টুর্নামেন্টে দল কেনার আগ্রহ প্রকাশ করেছে সাকিব আল হাসানের মালিকানাধীন মোনার্ক মার্ট। এর দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট লিগে (বিপিএল) দল কেনার আগ্রহ প্রকাশ করেছিল প্রতিষ্ঠানটি।

মোনার্ক মার্ট ছাড়াও একমি গ্রুপ, ওয়ালটন গ্রুপ এবং সাইফ পাওয়ারটেক দল নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

অক্টোবরের তৃতীয় সপ্তাহে এই লিগ মাঠে গড়ানোর কথা রয়েছে। এ লিগে মোট ৩৪ ম্যাচ হবে। ৩৪টি ম্যাচই টি-স্পোর্টসে সরাসরি সম্প্রচার করার কথা।

বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: ইউসুফ বলেন, ‘৫ সেপ্টেম্বর এসিইয়ের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির পর অনেক বিষয় চূড়ান্ত হবে৷ এখনো অনেক বিষয় নিয়ে কাজ চলছে। আশা করি বাংলাদেশের হকির ইতিহাসে দারুণ এক কাজ হবে। ’

তিনি আরও বলেন, ‘ক্রিকেটের বিপিএলের মতো এখানও থাকবে প্রতি দলে আইকন, এ প্লাস ও বিভিন্ন ক্যাটাগরি। প্রতি দলে ৪-৫ জন বিদেশি খেলোয়াড়ও থাকার কথা। প্রতি দলে থাকবে বিদেশি কোচ। এই লিগের জন্য মানসম্মত বিদেশি আম্পায়ার থাকবে। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

হকি লিগে দল কিনছেন সাকিব

আপডেট সময় ০৭:১৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২