ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চাঁদার জন্য বাসে তাণ্ডব, ৪ হিজড়া গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর উত্তরা পশ্চিম এলাকায় গণপরিবহনে চাঁদাবাজির অভিযোগে চার হিজড়াকে গ্রেফতার করেছে পুলিশ। দাবি করা টাকা না পেলে তারা বাস কাউন্টার এবং বাসে তাণ্ডব চালাতেন।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উত্তরা ৭ নং সেক্টরের বিএনএস টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গ্রেফতাররা হলেন মৌসুমি হিজড়া (৩২), অনিকা হিজড়া (১৯), তুলী হিজড়া (২৪) ও দুলী হিজড়া (২৫)। তারা দীর্ঘদিন ধরেই এই এলাকায় বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করতেন। দাবিকৃত টাকা না দিলে তারা কাউন্টার এবং গাড়িতে তাণ্ডব চালাতেন। যাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণ করতেন।

ওসি জানান, আজ সকালে অভিযুক্তরা উত্তরা ৭নং সেক্টরের বিএনএস টাওয়ারের সামনে এনা পরিবহনের ম্যানেজার জিয়াউল হকের কাছে দুই হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি দিতে অস্বীকৃতি জানালে তারা যাত্রীদের সঙ্গে অশোভন আচরণ শুরু করেন। এক পর্যায়ে জিয়াউল হক ৫০০ টাকা দিতে রাজি হন। কিন্তু হিজড়ারা তাদের দাবি করা টাকার জন্য অনঢ় থাকেন। এক পর্যায়ে তারা জিয়ার পকেট থেকে ১০১০ টাকা নিয়ে নেন এবং আরও ৪৯০ টাকার জন্য কাউন্টারজুড়ে হৈ হুল্লোড় করতে থাকেন। শেষে জিয়া থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৪ জনকে গ্রেফতার করে। এ ঘটনায় জিয়াউল হক বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চাঁদার জন্য বাসে তাণ্ডব, ৪ হিজড়া গ্রেফতার

আপডেট সময় ০৬:২৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২