ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান এখন শেখ হাসিনার পথে হাঁটছেন: সারজিস আলম ৫০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেবে ইউজিসি রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু আ.লীগ যেভাবে হামলা করেছিল, একইভাবে বিএনপি করছে: নাহিদ ইসলাম পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে বরদাশত করা হবে না: মেয়র শাহাদাত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার ধর্ম ও রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল মানুষের পাশে আছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী তৃণমূল থেকে ক্রীড়ার ভিত্তি শক্ত করাই মূল লক্ষ্য : শিক্ষামন্ত্রী ভোল পাল্টানো লোকজনই এখন অনেক বেশি জুলাই-যোদ্ধা হয়ে গেছে: মির্জা ফখরুল

মিডিয়া কাভারেজের জন্য বিএনপি পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়: কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

দৃষ্টি আকর্ষণের জন্য, মিডিয়া কাভারেজের জন্য বিএনপি নিজেরাই পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক আন্তর্জাতিক কনফারেন্স শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপি) যখনই রাজপথে আসে, তখন তারা আন্দোলন জমানোর জন্য, দৃষ্টি আকর্ষণের জন্য, মিডিয়া কাভারেজের জন্য, নিজেরাই পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। যাতে পুলিশ তাদের ওপর চড়াও হয়। পুলিশকে আপনি আক্রান্ত করবেন, পুলিশ কি নিজেকে রক্ষা করবে না? অবশ্যই রক্ষা করবে। নিজেরা পুলিশের সঙ্গে হামলা মারামারি করে মিডিয়া কাভারেজ পাওয়ার এই চেষ্টা করেন।

তিনি বলেন, আমরা আশঙ্কা করছি, তারা ২০১৩-১৪ তে যেভাবে আগুনসন্ত্রাস বোমাবাজি করেছিল, তারা সেটারই পুনরাবৃত্তি ঘটাতে চাইবে। তারা জানে নির্বাচন করে বিএনপি শেখ হাসিনা সরকারকে হটাতে পারবে না। আজকে তারা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে যাচ্ছে। সরকার তাদের ওপর হামলা করছে এমন অপবাদ দিচ্ছে।

তাদের সেই কর্মীরা যারা এখন আর কর্মী নেই, তারা দুর্বৃত্ত হয়ে গেছে। যারা সন্ত্রাসী মামলার আসামি, তাদের পুলিশ যদি এই অপরাধের জন্য ধরতে যায়, সেটি কী পুলিশের অপরাধ? খারাপ কাজ যারা করবে, অপরাধ যারা করবে, তারা আওয়ামী লীগের হলেও ছাড় নেই। এ কথা প্রধানমন্ত্রীও বারবার বলেছেন। এই বিষয়ে তিনি শূন্যসহিষ্ণুতা নীতি অবলম্বন করেন।

বিএনপিকে রাজপথে প্রতিহতের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমি গায়ে পড়ে আক্রমণ করব না। কিন্তু আমি যদি তাদের দ্বারা আক্রান্ত হই তখন আমার নিজেকে রক্ষা করার জন্য পাল্টা জবাব দিতে হবে। আর এ জবাব জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ দেবে। যদি আমরা আক্রান্ত হই, তা হলে পাল্টা আক্রমণ করব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান এখন শেখ হাসিনার পথে হাঁটছেন: সারজিস আলম

মিডিয়া কাভারেজের জন্য বিএনপি পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়: কাদের

আপডেট সময় ০৪:৩৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২