ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পোষা বিড়ালের জন্য তিন ধরে মাইকিং!

আকাশ নিউজ ডেস্ক:

বিড়াল পুষতে খুব ভালোবাসেন সোহান। কিশোরগঞ্জ শহরের করগাঁও বাসস্ট্যাণ্ড এলাকার এই যুবক সাত মাস আগে ঢাকা থেকে একটি পার্সিয়ান জাতের বিড়াল ছানা কেনেন ২৮ হাজার টাকায়।

গত রোববার তার আদরের বিড়ালটি হারিয়ে যায়। এরপর থেকে তার সন্ধানে জেলা শহর ও শহরতলী জুড়ে দিন-রাত মাইকিং করা হয়। ফেসবুকেও দেওয়া হয় পোস্ট। তবে শেষ পর্যন্ত ভালোবাসার ‘অ্যালেস্কা’কে খুঁজে পেয়েছেন সোহান।

জানা গেছে, সোহান পেশায় বিকাশ ডিস্টিবিউটর। তার বাবার নাম হুমায়ুন কবীর। সাত মাস আগে ঢাকা থেকে পার্সিয়ান জাতের এ বিড়াল ছানাটি ২৮ হাজার টাকায় কেনেন। ভালোবেসে বিড়াল ছানার নাম রাখেন ‘অ্যালেস্কা’। তাকে পরিবারের সবাই খুব আদর করে।

গত রোববার দুপুর থেকে ‘অ্যালেক্সা’কে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যা থেকে শহর ও শহরের আশপাশের এলাকায় বিড়ালটির সন্ধান চেয়ে মাইকিং করা হয়। পোস্ট দেওয়া হয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও। এ ঘটনাটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বিড়ালের সন্ধানে এমন প্রচারণা শহরবাসীর মধ্যেও কৌতুহল সৃষ্টি করে।

তবে শেষ পর্যন্ত ফেসবুকের কল্যাণেই বিড়ালটি খুঁজে পেয়েছেন সোহান।

এ বিষয়ে বুধবার বিকালে সোহান বলেন, কোনো অবস্থাতেই যখন ‘অ্যালেস্কা’র খোঁজ মিলছিল না, তখন থানায় সাধারণ ডায়েরির (জিডি) প্রস্তুতি নিচ্ছিলাম। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ‘অ্যালেক্সা’কে নিয়ে এক কলেজছাত্রীর পোস্ট দেখে ছুটে যাই সদর উপজেলার কালটিয়া গ্রামে। সেখানে গিয়ে আদরের বিড়ালটি খুঁজে পাই।

তবে ওই কলেজ ছাত্রীর দাবি, করগাঁও বাসস্ট্যান্ড এলাকার রাস্তার পাশে বিড়াল ছানাটি পেয়ে কাছে টেনে নিয়ে আদর করেন এবং তাকে নিয়ে সেলফি তোলেন। তবে বিড়ালটি পথ হারিয়ে দিগ্বিদিক ঘুরছে ভেবে তাকে সঙ্গে করে নিজ বাড়িতে নিয়ে যান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পোষা বিড়ালের জন্য তিন ধরে মাইকিং!

আপডেট সময় ১১:১৮:২৬ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২