ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুখবর দিলেন শবনম ফারিয়া

আকাশ বিনোদন ডেস্ক :

ছোট পর্দার প্রিয় মুখ শবনম ফারিয়া। ঈদ-পার্বণ-পূজাসহ যেকোনো উৎসবে তার নাটকের অপেক্ষায় থাকেন দর্শক। এবারের দুটি ঈদে দর্শক তাকে প্রচণ্ড মিস করেছে।

তবে তার দর্শক-ভক্তদের জন্য সুখবর বয়ে আনলেন শবনম ফারিয়া।

দীর্ঘ বিরতির পর কাজে ফিরেছেন তিনি। ‘দাফন’ শিরোনামের একটি ওয়েব সিরিজের কাজ শুরু করছেন এই সদুর্শনী।

এটি পরিচালনা করেছেন কৌশিক শংকর। সিরিজের একটি অংশের শুটিং সম্পন্ন হয়েছে কুষ্টিয়ার বিভিন্ন লোকেশনে। এখন রাজধানীর মিরপুরে চলছে কাজ।

সিরিজটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত ফারিয়া। ‘নিজের পড়াশোনা ও কিছুটা অসুস্থতার কারণে একটা গ্যাপ হয়ে গেলো। আবারও কাজে ফিরলাম। ঢাকায় শুটিং হচ্ছে। আশা করি দাফন দর্শকদের ভালো লাগবে।’

শবনম ফারিয়া ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়ছেন। বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষার কারণেও ব্যস্ত সময় কেটেছে তার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সুখবর দিলেন শবনম ফারিয়া

আপডেট সময় ১০:৫০:৫১ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২