ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১০০ কোটি ক্ষতি পূরণে পারিশ্রমিক ছাড়তে পারেন আমির!

আকাশ বিনোদন ডেস্ক :

এমনটা হবে হয়তো ভাবতে পারেননি ‘মিস্টার পারফেকশনিস্ট’। চার বছর পর পর্দায় ফিরেও তিনি প্রেক্ষাগৃহে দর্শক টানতে পারেননি। আমির খানের ‘লাল সিং চাড্ডা’ মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে।

সিনেমাটি ফ্লপ হওয়ার পেছনে আমির খানকেই দায়ি করছে বিভিন্ন মহল। প্রযোজকরা তার উপর রুষ্ট বলেও শোনা যাচ্ছে। এবার গুঞ্জন, লোকসান মেটাতে পারিশ্রমিক নাও নিতে পারেন এই সুপারস্টার। এমনটি হলে নাকি প্রায় ১০০ কোটি রুপির লোকসান মেটানো সম্ভব হবে সিনেমাটির।

১১ আগস্ট মুক্তি পায় ‘লাল সিং চাড্ডা’। ১৮০ কোটি বাজেটের সিনেমাটি দর্শকদের মন জয় করতে পারেনি। খুব শিগগিরই প্রেক্ষাগৃহে এর প্রদর্শনী বন্ধ হয়ে যাবে বলেও গুঞ্জন রয়েছে। মূলত সামাজিক মাধ্যমে আমিরকে ‘বয়কট’র ডাক ওঠায় তার সিনেমার এমন ভরাডুবি বলে ধারণা করা হচ্ছে।

জনপ্রিয় হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’র অফিশিয়াল রিমেক ‘লালা সিং চাড্ডা’। ‘ফরেস্ট গাম্প’র কাহিনীকে ভারতীয় দর্শকদের জন্য উপযোগী করে তৈরি করেছেন পরিচালক অদ্বৈত চন্দন। এক শিখ ব্যক্তির দেশ যাত্রার গল্প ফুটে উঠবে এই সিনেমায়। এতে আমিরের সহশিল্পী কারিনা কাপুর খান।

সর্বশেষ ২০১৮ সালে ‘থাগস অব হিন্দুস্তান’ নিয়ে হাজির হয়েছিলেন আমির খান। এই সিনেমাটিও প্রেক্ষাগৃহে ভালো ব্যবসা করতে পারেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১০০ কোটি ক্ষতি পূরণে পারিশ্রমিক ছাড়তে পারেন আমির!

আপডেট সময় ১০:৪২:১৫ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২