ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

জামায়াত থাক বা না থাক বিএনপি রাষ্ট্রের জন্য হুমকি: ইনু

আকাশ জাতীয় ডেস্ক: 

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, বিএনপি যতক্ষণ পর্যন্ত মীমাংসিত বিষয়ে অমীমাংসিত করার রাজনীতি পরিত্যাগ না করবে, যতক্ষণ পর্যন্ত জাতির পিতাকে শিকার করবে না, ১৫ই আগস্ট বেগম খালেদা জিয়ার কেক কাটা বন্ধ করবে না এবং সংবিধান মানবে না ততদিন পর্যন্ত জামায়াত থাক বা না থাক বিএনপি রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ।

সোমবার (২৯ আগস্ট) বেলা ১২ টায় মিরপুর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমিতে আধুনিক বাদ্যযন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

ইনু আরো বলেন, সাম্প্রদায়িক জঙ্গিবাদকে ক্ষমতার বাইরে রাখার জন্য ১৪ দলের জোটের ভিত্তিতে জাসদ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে। আওয়ামী লীগের ছাতার তলে যে রকম অনেক ঘর কাটা ইঁদুররা উন্নয়নের ফসল খেয়ে ফেলছে সেরকম আওয়ামী লীগের ছাতার তলে অনেক এ ধরনের খন্দকার মোস্তাকের চক্র এখনো ওখানে বাসা বেঁধে আছে। সুতরাং খন্দকার মোস্তাকের পেতাত্মা আওয়ামী লীগের ভেতরে এখনো আছে। যারা ১৪ দলের জোটের বিরুদ্ধে ভূমিকা রাখে এবং ১৪ দলের এই ঐক্য জোটের বিভ্রান্ত করার চেষ্টা করছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐক্যর ওপর গুরুত্ব দিয়েছেন। সুতরাং শেখ হাসিনা এবং জাসদের ঐক্য থাকবে এবং উভয়ই সাম্প্রদায়িক চক্র রাজাকার এবং খুনি চক্রদেরকে ক্ষমতার বাইরে রাখতে চান।

দ্রব্যমূল্যের বিষয়ে তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একটি সাময়িক সমস্যা, এটি কোনো স্থায়ী সমস্যা নয়। জনগণের দুর্ভোগকে সমাধান না করে যারা ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য ক্ষমতার খেলা খেলছেন তারা অমানবিক কাজ করছেন।

এ সময় মিরপুর উপজেলা নিবাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদের, মিরপুর উপজেলার জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

জামায়াত থাক বা না থাক বিএনপি রাষ্ট্রের জন্য হুমকি: ইনু

আপডেট সময় ০৮:৫১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২