ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চন্দ্রাভিযানের ৫০ বছর উদযাপন, চাঁদে রকেট পাঠাতে প্রস্তুত নাসা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ন্দ্রাভিযানের ৫০ বছর উদযাপনে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা চাঁদে অবতরণের জন্য বিশাল রকেট প্রস্তুত করে ফেলেছে।

আগামী সোমবার সেটি উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। তার আগে চালানো হবে পর্যবেক্ষণ পরীক্ষা। নাসার বিজ্ঞানীরা মনে করছেন, রকেটটিতে প্রযুক্তিগত কোনও ত্রুটি নেই।

জানা গেছে রকেটটি ওয়াইঅন নামে একটি ক্যাপসুল বহন করবে। এই ওরাইঅন চাঁদের চারপাশে পরিভ্রমণ করবে। তবে এই যাত্রায় কোনও মহাকাশচারী থাকছে না।

নাসা জানিয়েছে, যদি সবকিছু পরিকল্পনামাফিক চলে, তবে পরবর্তী মিশনগুলোতে মহাকাশচারীরা যোগ দেবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ কেনেডি স্পেস সেন্টার থেকে এই এসএলএসটি উৎক্ষেপণ করা হবে। স্থানীয় সময় সোমবার সকাল ৮টা ৩৩ মিনিটে এটি চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করবে। মহাকাশযানটি দুই ঘণ্টার মধ্যে পৃথিবীর বায়ুমণ্ডল ত্যাগ করবে।

নাসার এক্সপ্লোরেশন সিস্টেমস ডেভেলপমেন্টের সহযোগী প্রশাসক জিম ফ্রি বলেছেন, পর্যালোচনা থেকে আমরা কোনও নেতিবাচক ফলাফল পাইনি।‌ চাঁদে মানুষ প্রথমবারের মতো পা রাখে অ্যাপোলো-১৭ রকেটে চড়ে। আগামী ডিসেম্বরে ওই ঘটনার ৫০ বছর উদযাপন করা হবে। তাই নাসার এই পদক্ষেপ।

এই চন্দ্রাভিযানকে নাসা মঙ্গল গ্রহে যাওয়ার একটা প্রস্তুতি হিসেবে দেখছে। নাসার আশা, ২০৩০ সাল নাগাদ তারা মহাকাশচারীদের মঙ্গলে পাঠাতে পারবে

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চন্দ্রাভিযানের ৫০ বছর উদযাপন, চাঁদে রকেট পাঠাতে প্রস্তুত নাসা

আপডেট সময় ০৩:৩৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২