ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রধানমন্ত্রীর প্রণোদনা পেলেন গয়না গ্রামের কারিগররা

আকাশ জাতীয় ডেস্ক:   

করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত সাভারের ভাকুর্তার গহনা পল্লীর কারিগরদের নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারের পর সেখানে কারিগরদের মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রণোদনা ঋণ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে ভাকুর্তা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবির) সাভার কার্যালয়ের উদ্যোগে এ প্রণোদনা দেওয়া হয়।

এ সময় ৪১ জন গহনা কারিগরদের মধ্যে দুই বছরের জন্য ৪৬ লাখ ৫০ হাজার টাকার চেক দেন বিআরডিবির মহাপরিচালক (গ্রেড-১) সাহেদ আলী।

জানা যায়, ঐহিত্যবাহী ভাকুর্তা বাজারে প্রায় ১১ হাজার ইমিটেশন ব্যবসায়ী রয়েছে। তাদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি তামা পিতলের এসব গহনা দেশের বিভিন্ন স্থানে রপ্তানি হচ্ছে। যার মধ্যে নারীদের গলার গহনা, কানের দুল, চুরি, চেইন, আংটি ইত্যাদি। পরে করোনা ভাইরাসের কারণে গহনা পল্লীর কারিগরদের মধ্যে আর্থিক সংকট দেখা দিলে এ শিল্প বন্ধ হওয়ার উপক্রম হয়। এ নিয়ে গত কয়েক মাস আগে আর্থিক সংকটে সাভারের ভাকুর্তার গহনার কারীদের নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সেখানে ঋণ দেওয়ার পরিকল্পনা করে বিআরডিবি।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে ঋণ বিতরণে উপস্থিত ছিলেন বিআরডিবির পরিচালক আবদুর রশিদ, ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন, বিআরডিবির উপ-পরিচালক গোলাম সারওয়ার মোস্তফা, সাভার উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সাজ্জাদ হোসেন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর প্রণোদনা পেলেন গয়না গ্রামের কারিগররা

আপডেট সময় ০৭:৩৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২