ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিয়ের দাবিতে ছাত্রলীগ নেতার বাড়িতে তরুণীর অনশন

আকাশ জাতীয় ডেস্ক: 

নাটোরের সিংড়ায় বিয়ের দাবিতে তিন দিন ধরে এক ছাত্রলীগ নেতার বাড়িতে রিতা খাতুন (২৪) নামে এক তরুণী অনশন করছেন। সোমবার দুপুর থেকে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের নলখোলা গুনাইখারা গ্রামে প্রেমিক কেএম রবিন খানের (২৬) বাড়িতে অনশনে আছেন তিনি।

রবিন খান উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের নলখোলা গুনাইখারা গ্রামের জিন্নাত খানের ছেলে। আর রিতা খাতুন রাজশাহীর মতিহার উপজেলার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫ বছর আগে ফেসবুকের মাধ্যমে প্রেমিক রবিনের সঙ্গে রিতা খাতুনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সুবাদে প্রেমিক রবিন ওই তরুণীর বাড়িতে কয়েকবার বেড়াতেও গিয়েছিল। পরে ওই তরুণীর বাবা-মাকে বিয়ের আশ্বাস দেন রবিন। একপর্যায়ে বিয়ের কথা বলতেই প্রেমিক বিভিন্ন তালবাহানা করতে থাকেন। পরে ওই তরুণী কোনো উপায় না পেয়ে সোমবার দুপুর থেকে রবিনের বাড়িতে এসে অনশন শুরু করে।

তরুণী রিতা খাতুন বলেন, দীর্ঘ পাঁচ বছর ধরে দুজনের প্রেমের সম্পর্ক। আমার পরিবার ও সমাজের সবাই জানে রবিনের সঙ্গে আমার বিয়ে ঠিক। রবিন আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন বিয়ে করছে না। বাড়িতে ফিরে যাওয়ার আমার কোনো পথ নেই। বিয়ে না করা পর্যন্ত আমি অনশন চালিয়ে যাব।

এ বিষয়ে হাতিয়ান্দহ ইউপি চেয়ারম্যান মোস্তাকুর রহমান চঞ্চল বলেন, আমি অনশনের বিষয়টি শুনেছি। মেয়েটি ছাত্রলীগ নেতার বাড়িতে বিয়ের দাবিতে রাজশাহী থেকে এসেছে। আমি স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেছি, যাতে উভয় পরিবারের সঙ্গে যোগাযোগ করে স্থানীয়ভাবে বিষয়টির মীমাংসা করে দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

বিয়ের দাবিতে ছাত্রলীগ নেতার বাড়িতে তরুণীর অনশন

আপডেট সময় ১০:০১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২