ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মার্কেট বন্ধের নতুন সময়সূচি চালু ১ সেপ্টেম্বর থেকে

আকাশ জাতীয় ডেস্ক:  

ঢাকা মহানগরীর দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় কোন প্রতিষ্ঠান কতক্ষণ খোলা থাকবে সে বিষয়ে প্রকাশিত গণ-বিজ্ঞপ্তিটি ১ সেপ্টেম্বর থেকে কার্যকর করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ জলে নূর তাপস।

বুধবার (২৪ আগস্ট) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাস রুট ফ্রাঞ্চাইজ পাইলট রুটের বাস থামার স্থান পরিদর্শন শেষে তিনি একথা জানান।

এ সময় তিনি বলেন, গলির মধ্য ওষুধের দোকানগুলো রাত ১২টা পর্যন্ত খোলা থাকবে। আর হাসপাতাল সংলগ্ন ফার্মসিগুলো খোলা থাকবে রাত ২টা পর্যন্ত।

এর আগে আগামী ১ সেপ্টেম্বর থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আওতাধীন এলাকায় সব দোকান পাট, শপিং মল, মার্কেট, বিপণীবিতান, কাঁচাবাজার ও ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টায় বন্ধ করার নির্দেশ দিয়েছে করপোরেশন। বিশ্বব্যাপী জ্বালানির মূল্য বৃদ্ধিজনিত পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে রাত ৮টার পর দোকান, শপিংমল, মার্কেট, বিপণীবিতান, কাঁচাবাজার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া মেট্রোরেলের সঙ্গে নগর পরিবহন যেন সাংঘর্ষিক না হয়, সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখা হবে বলে জানান মেয়র তাপস। মেট্রোরেলের সঙ্গে নগর পরিবহনের কার্যক্রম সমন্বয় করা হবে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মার্কেট বন্ধের নতুন সময়সূচি চালু ১ সেপ্টেম্বর থেকে

আপডেট সময় ১২:৪৩:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২