ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন মন্ত্রী পদমর্যাদা পাওয়া মেয়র আতিকুল ইসলাম

আকাশ জাতীয় ডেস্ক: 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছেন মন্ত্রী পদমর্যাদা পাওয়া ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

মঙ্গলবার ধানমন্ডি ৩২ নম্বরে পুষ্পস্তবক অর্পণ করে এক মিনিট নীরবতা পালন করেন মেয়র।

শ্রদ্ধা নিবেদন শেষে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে যে সম্মান দিয়েছেন সেজন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাই। আজ ধানমন্ডি ৩২ নম্বরে এসে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে প্রতিজ্ঞা করছি, যতদিন দায়িত্বে থাকব বঙ্গবন্ধুর আদর্শ লালন করে মানুষের জন্য কাজ করে যাব।’

মেয়র বলেন, ‘জাতির পিতা সারাজীবন মানুষের জন্য সংগ্রাম করেছেন। তিনি কখনো নিজেকে নিয়ে ভাবেননি। সবসময় মানুষের কথা ভাবতেন। মানুষের জন্য, দেশের জন্য সারাজীবন সংগ্রাম করেছেন।’

আতিকুল ইসলাম আরও বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শকে শুধু মুখে নয়, বুকে ধারণ করে মানুষের জন্য এবং দেশের জন্য কাজ করতে হবে।’

এসময় ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িটি ঘুরে দেখেন মেয়র। শ্রদ্ধা নিবেদন করার সময় মেয়রের সঙ্গে করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন মন্ত্রী পদমর্যাদা পাওয়া মেয়র আতিকুল ইসলাম

আপডেট সময় ০১:৩৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২