ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খোঁজ মিলেছে কলেজছাত্রী সুকন্যার

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজের শিক্ষার্থী ইয়াশা মৃধা সুকন্যার সন্ধ্যান মিলেছে। চ্যানেল টোয়েন্টিফোর এক প্রতিবেদনে দাবি করেছে, তারা নিজস্ব অনুসন্ধানে সুকন্যার খোঁজ পেয়েছে। তবে এখন সুকন্যা কোথায় আছে তা প্রতিবেদনে বলা হয়নি।

চ্যানেল টোয়েন্টিফোরকে দেওয়া সাক্ষাৎকারে সুকন্যা জানায়, সে পরিবারে ফিরতে চায় না। মায়ের বিরুদ্ধে নানা ধরনের নির্যাতনের অভিযোগ করেছে সে। তার অভিযোগ, তার মা তাকে বিক্রি করে দিতে চেয়েছিল।

সুকন্যা বলেন, ‘আমি বাসায় ফিরে যেতে চাই না, কারণ আমি সেখানে নিরাপত্তাহীনতায় ভুগি। কোনসময় আমাকে মেরে ফেলবে আমি জানি না। আমি রাতে ঘুমাতেও পারতাম না। নানু খালি বলত, বিয়েটা করে ফেল। সাড়ে তিন লাখ টাকা দিবে, এটা তো কম না। তুই চাইলে আরও দিবে। আমার আম্মু আমাকে সাড়ে তিন লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছিল’।

উল্লেখ্য, গত ২৩ জুন থেকে নিখোঁজ সুকন্যা। ২০ আগস্ট তার সন্ধানে মা নাজমা ইসলাম লাকী সংবাদ সম্মেলন করেন। এ ঘটনায় সুকন্যার মায়ের করা মামলায় তার বন্ধু ইসতিয়াক এখন কারাগারে। এতেও ক্ষোভ প্রকাশ করেছে সুকন্যা। তিনি দাবি করেছেন, ইসতিয়াকের কোনো দোষ নেই।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে সুকন্যার মা দাবি করেছিলেন, ‘আমার একটাই মাত্র মেয়ে, আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। ওকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো? ১৬ বছর ধরে স্বামীর অপেক্ষায় আছি তিনি এখনও বিদেশ থেকে আসেনি, এখন দু’মাস ধরে মেয়ের অপেক্ষা করছি। আমি কারও কোনও বিচার চাই না, শুধু মেয়েকে ফেরত চাই।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খোঁজ মিলেছে কলেজছাত্রী সুকন্যার

আপডেট সময় ১২:০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২