ঢাকা ০৩:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকের কাজ তথ্য দেওয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর নওগাঁর ছাত্রাবাসে মিললো কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভুমিকা ছিল: দুদু ইসলামী আন্দোলনকে ধ্বংসের ষড়যন্ত্র করা হয়েছিলো: গাজী আতাউর রহমান পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত বিএনপির নীতিনির্ধারণী ফোরামে: রিজভী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াই কেন অনশন ভাঙলেন, জানালেন সোনম ওয়াংচুক

চাল ব্যবসায়ীদের লাইসেন্স নিতে ৩০ অক্টোবর পর্যন্ত সময়

অাকাশ জাতীয় ডেস্ক:

লাইসেন্স ছাড়া যারা চাল ও গমের ব্যবসা করছেন তাদেরকে আগামী ৩০ অক্টোবরের মধ্যে খাদ্য অধিদপ্তর থেকে লাইসেন্স নেওয়ার সময় বেঁধে দিয়েছে সরকার।

এই সময়ের মধ্যে যেসব ব্যবসায়ী লাইসেন্স নেবেন না, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) এবং অঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকদের (আরসি ফুড) নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

সচিবালয়ে সোমবার মাঠ পর্যায়ের খাদ্য কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ব্যবসায়ীদের লাইসেন্স নেওয়ার আহ্বান জানিয়ে আগামী ১০ অক্টোবরের মধ্যে নোটিস জারি করা হবে।

এছাড়া কোন ব্যবসায়ী কতটুকু চাল ও গম মজুদ রেখেছেন তা নীতিমালা অনুসারে ১৫ দিন পর পর সরকারের কাছে প্রতিবেদন দিয়ে জানানো বাধ্যতামূলক করা হয়েছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, “খাদ্য কর্মকর্তারা এতদিন অজ্ঞতা বা অন্য কোনো কারণে মজুদ পরিস্থিতির এই প্রতিবেদনের বিষয়ে সচেতন ছিলেন না।”

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকের কাজ তথ্য দেওয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী

চাল ব্যবসায়ীদের লাইসেন্স নিতে ৩০ অক্টোবর পর্যন্ত সময়

আপডেট সময় ০৩:১৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০১৭