ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

জেদ্দায় বিমানের উঠার আগেই হৃদরোগে প্রবাসীর মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:  

সৌদি আরব প্রবাসী জয়নাল আবেদীনের (৪৫) আর দেশে ফেরা হল না। মদিনা থেকে জেদ্দা বিমানবন্দরে এসে বাংলাদেশগামী বিমানের অপেক্ষা করছিলেন।

ইমিগ্রেশনও শেষ করেছেন। অপেক্ষায় ছিলেন বিমানে উঠার জন্য। তবে এবার আসবেন নিথর দেহ হয়ে। মঙ্গলবার (১৬ আগস্ট) সৌদি আরবের স্থানীয় সময় রাত সাড়ে ৮টা (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়) জেদ্দা বিমানবন্দরে ইমিগ্রেশন শেষ করার পর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন তিনি।

তিনি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার মাদার্শা ৩নং ওয়ার্ডের ফকির বাড়ির মরহুম আশরাফ আলী সিকদারের ছেলে।

পরিবারে সচ্ছলতা আনতে ২২ বছর আগে সৌদি আরব পাড়ি দেন জয়নাল। পারিবারিক জীবনে তিনি বিবাহিত। তার স্ত্রী ও ২ ছেলে রয়েছেন। ওইদিন মঙ্গলবার দিবাগত রাত ১টায় পরিবারের সদস্যরা তার মৃত্যুর বিযয়টি জানতে পারেন।

নিহতের বড় ভাই মাদার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুর রহমান সিকদার বলেন, আমার ছোট ভাই জয়নালের দোকার ছিল সৌদি আরবের মদিনায়।

৩ বছর আগে সে শেষবারের মতো দেশে আসছিল। মঙ্গলবার রাতে বাড়িতে আসার জন্য সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে ইমিগ্রেশন শেষ করে বিমানের অপেক্ষায় ছিল।

সৌদি আরবের স্থানীয় সময় রাত সাড়ে ৮ টায় জয়নাল হৃদরোগে আক্রান্ত হলে বাদশা ফরহাদ হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।জয়নালের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

জেদ্দায় বিমানের উঠার আগেই হৃদরোগে প্রবাসীর মৃত্যু

আপডেট সময় ১১:৫১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২