ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যাত্রাবাড়ীতে আ.লীগ নেতা খুন, ছুরিকাঘাতকারী ফাহিম

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর যাত্রাবাড়ীতে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছেন ফাহিম নামে এক ব্যক্তি। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন হাবুকে হাসপাতালে নিয়ে আসা লোকজন।

তারা বলেন, ফাহিম ও শুভ। তারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। হাবুকে ছুরি মেরেছেন ফাহিম, তার সঙ্গে ছিল শুভ। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা জানাতে পারেননি।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি ফাহিম নামে এক ছেলে হাবুকে ছুরিকাঘাতে হত্যা করেছেন।

বিদ্যুতের লাইন নেওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ আরো জানায়, এই ঘটনায় রুবেল নামে অপর এক যুবক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থাও বেশ গুরুতর।

ছুরিকাঘাতের পর ওই আওয়ামী লীগ নেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা জুয়েল জানান, শহীদ ফারুক সড়কে কাঁচামালের দোকানে বসা অবস্থায় ফাহিমসহ কয়েকজন হাবুকে ছুরিকাঘাত করে। ছুরিকাঘাত করে ফাহিম। সঙ্গে তার ভাই শাহিনও ছিল। তারা বিএনপির রাজনীতির সাথে জড়িত।

নিহত আবু বক্কর সিদ্দিকী হাবু তিন সন্তানের জনক ছিলেন। তার স্ত্রীর নাম সাবিনা। পরিবার নিয়ে থাকতেন যাত্রাবাড়ী টানপাড়ায় নামক এলাকায়। শরীয়তপুর ডামুড্ডা উপজেলার নানরা গ্রামের মৃত আলী আহমদ হাওলাদারের সন্তান তিনি। তারা তিন ভাই এক বোন।

হাবুর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে এসেছেন তার বড় ভাই বাচ্চু ও তার স্ত্রী। তারা এ হত্যাকাণ্ড সম্পর্কে কিছুই জানাতে পারেননি। তবে হাবুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় হাসপাতালে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের ভিড় দেখা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যাত্রাবাড়ীতে আ.লীগ নেতা খুন, ছুরিকাঘাতকারী ফাহিম

আপডেট সময় ১১:২১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২