ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

চট্টগ্রামে সাড়ে ৫ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার মেরিনার্স রোডের ব্রিজঘাট এলাকা থেকে ৫ হাজার ৫শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের সদস্যরা।

আজ রোববার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সলিম উল্লাহ (৪২) ও মো. শাহ প্রকাশ খোকন ওরফে লেদা (৩৮)। তারা দুজনেই কক্সবাজার শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। আটক দুই রোহিঙ্গা জানায়, তারা একটি শক্তিশালি মাদক পাচার চক্রের আর্থিক প্রলোভনে পড়ে ইয়াবা পাচারে জড়িয়ে পড়েছেন।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো অঞ্চল এর উপ-পরিচালক শামীম আহমেদ বলেন, গোপন সংবাদে খবর পেয়ে আজ ভোরে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার মেরিনার্স রোডের ব্রিজঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করে তাদের দেহ থেকে ৫ হাজার ৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, উদ্ধার করা এসব ইয়াবার মূল্য ১৬ লাখ ৫০ হাজার টাকা। অবৈধভাবে ইয়াবা বহন ও বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নগরীর কোতয়ালী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

চট্টগ্রামে সাড়ে ৫ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার

আপডেট সময় ১২:৫৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০১৭