ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্রশিবিরকে তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান সন্তানেরা যুগ্মসচিব-বুয়েট শিক্ষক, তবুও একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে ‘ইরান সরকারের ভিত্তি নড়ে গেছে, এটি ভেঙে পড়তে বাধ্য’ খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭ বর্তমান সরকার সব মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী: মঈন খান জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

গৃহবধূকে অচেতন করে নগ্ন ভিডিও ধারণের পর সামাজিক মাধ্যমে, গ্রেপ্তার ২

আকাশ জাতীয় ডেস্ক:  

নোয়াখালীর চাটখিলে অচেতন করে নগ্ন ভিডিও ধারণের পর সামাজিক মাধ্যমে ছড়ানোর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী নারীর করা পর্নোগ্রাফি মামলায় তাদের গ্রেপ্তার করে পুলিশ।

সোমবার সকালে পুলিশের অভিযানে গ্রেপ্তার এ দুজন হলেন চাটখিলের কড়িহাটি গ্রামের নুর হোসেনের ছেলে মোতাহের হোসেন স্বপন (৩৮) ও একই গ্রামের মৃত হোসেনের ছেলে মিজানুর রহমান টিপু (২৯)।

ভুক্তভোগী নারীর অভিযোগ, রান্না ঘরে থাকা দুধের সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাওয়ানোর পর নগ্ন করে ছবি ও ভিডিও ধারণ করা হয়। পরে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে অভিযুক্তরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৮ আগস্ট রাতে স্বপন ও টিপু প্রবাসীর স্ত্রী ওই গৃহবধূর রান্না ঘরে ঢুকে কৌশলে দুধের সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে দেয়। রাতে নিজের সন্তানদের নিয়ে ওই দুধ পান করে নিজেদের শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন।

রাত দেড়টার দিকে ওই গৃহবধূ বুঝতে পারেন কেউ তার শরীরে থাকা কাপড় খুলে তাকে বিবস্ত্র করে ফেলেছে। একটু চোখ খুলে তিনি দেখতে পান বিবস্ত্র করে স্বপন তাকে ধর্ষণের চেষ্টা করছে এবং টিপু তার ছবি ও ভিডিও ধারণ করছে। এসময় গৃহবধূর চিৎকারে আসামিরা পালিয়ে যায়।

ভুক্তভোগী নারীর অভিযোগ, পরবর্তীতে আসামিরা ওই নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ২লাখ টাকা চাঁদা করেন। এছাড়া শারীরিক সম্পর্কে জড়ানোর প্রস্তাব দেয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন মামলায় দুই আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামিকে বিচারিক আদালতে পাঠানো হয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি

গৃহবধূকে অচেতন করে নগ্ন ভিডিও ধারণের পর সামাজিক মাধ্যমে, গ্রেপ্তার ২

আপডেট সময় ০৯:১৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২