ঢাকা ১২:২২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রতি ডলারে সর্বোচ্চ মুনাফা হবে এক টাকা: কেন্দ্রীয় ব্যাংক

আকাশ জাতীয় ডেস্ক:   

দেশে ডলারের অস্থিরতা কাটাতে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এবার ব্যাংকের ডলার কেনা ও বেচার মধ্যে সর্বোচ্চ এক টাকা মুনাফা করার সিদ্ধান্ত দেয় কেন্দ্রীয় ব্যাংক।

ডলার বাজারে অস্থিরতা কাটাতে কেন্দ্রীয় ব্যাংকে অনুষ্ঠিত এক বৈঠকে এমন নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের সংগঠন বাফেদা এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সব ডেপুটি গভর্নরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেন, বাফেদার চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের এমডি আতাউর রহমান প্রধানসহ বিভিন্ন ব্যাংকের এমডিরা অংশ নেন।

বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, বেশ কিছুদিন ধরে ডলার বাজারে একটা টানাপোড়েন চলছে। এ থেকে কীভাবে উত্তোরণ করা যায়, সে বিষয়ে বাফেদা ও এবিবির সঙ্গে বৈঠক হয়েছে। ব্যাংকাররাও মনে করেন আমদানি যেভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে, তাতে খুব স্বল্প সময়ের মধ্যে মুদ্রাবাজার স্থিতিশীল হয়ে আসবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জানান, রপ্তানির অর্থ দ্রুত দেশে আনা এবং আন্তঃব্যাংক লেনদেন কার্যকর করতে বলা হয়েছে। রপ্তানিকারককে কম দর দিয়ে আমদানিকারকের থেকে বেশি নেওয়ার অভিযোগ রয়েছে।

এক্ষেত্রে একটা সমতার মাধ্যমে দর নির্ধারিত করে কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করতে বলা হয়েছে। ডলারের একরকম দর দেখিয়ে আরেক দামে বেচাকেনার কোনো তথ্য পাওয়া গেলে ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রতি ডলারে সর্বোচ্চ মুনাফা হবে এক টাকা: কেন্দ্রীয় ব্যাংক

আপডেট সময় ০৩:৩৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২