ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড:বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১ম রিলিজ স্লিপে ভর্তি শুরু ১৬ আগস্ট

আকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপে অনলাইন আবেদন ১৬ আগস্ট বিকাল ৪টা থেকে শুরু হয়ে ২৫ আগস্ট ২০২২ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।

২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে যে সকল আবেদনকারী ক) মেধা তালিকায় স্থান পায়নি খ) মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি গ) মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে, সে সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই ১ম রিলিজ স্লিপে আবেদন করতে হবে। কলেজ কর্তৃক যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চিত করা হয়নি, সে সকল আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না।

উল্লেখ্য, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত কোনো শিক্ষার্থী ১ম রিলিজ স্লিপে আবেদন করতে ইচ্ছুক হলে, তাকে অবশ্যই ২৩ আগস্ট ২০২২ তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) এর Prospectus (Honours)/Important Notice অপশন থেকে জানা যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান রবিবার রাতে এসব তথ্য জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১ম রিলিজ স্লিপে ভর্তি শুরু ১৬ আগস্ট

আপডেট সময় ১১:৩০:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২